এক্সপ্লোর

Mamata Banerjee:'১ ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা', আশ্বাস মমতার

Laxmir Bhandar:'১ ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা', আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ফের জানালেন, ৬০ বছরেই বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার। 

বালুরঘাট: '১ ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা', আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee On Laxmir Bhandar)। সঙ্গে ফের জানালেন, ৬০ বছরেই বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার।  বালুরঘাটের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, 'লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে নিজের থেকে ওটা বার্ধক্য ভাতার সঙ্গে জুড়ে যাবে।' তৃণমূলনেত্রীর আশ্বাস, আজীবন 'লক্ষ্মীর ভাণ্ডার'-র সুবিধা পাবেন উপভোক্তারা। 

আর যা...
লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্যভাতা নিয়েও নতুন আশ্বাসবার্তা শোনা যায় তাঁর মুখে। মমতা বলেন, 'আরও ৯ লক্ষ মানুষকে বার্ধক্যভাতা দেওয়া হবে।' আগামী ১ তারিখ থেকে আরও ৯ লক্ষ উপভোক্তা এই ভাতা পাবেন বলে জানান তিনি। রাজ্য সরকার যে নানা ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছে, সেই বার্তাও দিতে শোনা যায় তাঁকে। বলেন 'ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য জমি দিচ্ছে রাজ্য সরকার। ঘরে ঘরে জল সরবরাহ প্রকল্পের ৭৫% টাকা দিচ্ছে রাজ্য সরকার...'৩ লক্ষ ভাই-বোনকে ঐক্যশ্রী দিয়েছি।' এদিন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগেও ফের সরব হতে শোনা যায় তৃণমূলনেত্রীকে। 
মমতার কথায়, 'আমরা ১০০ দিনের কাজের টাকা পাইনি। রাজ্য সরকারের তরফে ৪০ দিনের কাজ দেওয়া হয়েছে। রাস্তা-আবাসন প্রকল্পের টাকাও দিচ্ছে না কেন্দ্র।' ঘটনা হল, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বকেয়া রাখার অভিযোগে অতীতেও সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে এই নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। রাজ্যে ধর্নাতেও বসেন তিনি। ১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্রকে গত কাল ফের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। ডেডলাইন দেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বকেয়া টাকা না পেলে ২ তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্লকে ব্লকে আন্দোলনের ডাকও দেন তৃণমূল নেত্রী। তবে একই সঙ্গে তৃণমূলনেত্রীর বক্তব্য়, কেন্দ্রীয় সরকারের 'বঞ্চনা' সত্ত্বেও রাজ্য সরকারের তরফে পাশে থাকার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। 

এনআরসি নিয়ে...
বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে এনআরসি প্রশ্নেও কড়া অবস্থান নিতে শোনা যায় তৃণমূলনেত্রীকে। বলেন, 'উদ্বাস্তু বলে কিছু নেই। এনআরসি আমরা রুখব। কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে। বিএসএফের ওই কার্ড নেবেন না। ওই কার্ড নিলে ওপারে পাঠিয়ে দেবে।' রাজ্যের তৃণমূল সরকার যে সব রকম ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবে, সেই কথাই বোঝাতে চান মুখ্যমন্ত্রী। এবং কাজের সুযোগের ক্ষেত্রেও যে রাজ্য ইতিবাচক দিকে এগোচ্ছে, সে বার্তাও দেন তিনি।

আরও পড়ুন:ED অফিসার পরিচয়ে প্রেম, বিয়ের কার্ড ছাপানোর পরই জানা গেল আসল সত্যি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget