এক্সপ্লোর

21 July: '৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের অনুরোধ এসেছে, করে দেব', বাংলার টাকাতেই নতুন আশ্বাস মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee: শহিদ দিবসের মঞ্চ থেকে বার্ধক্য পেনশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর। বললেন, 'সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ৩ লক্ষ ফোন এসেছে। তাতে ৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের অনুরোধ এসেছে। আমি করে দেব।' 

কলকাতা: শহিদ দিবসের মঞ্চ থেকে বার্ধক্য পেনশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর (CM Mamata Banerjee)। বললেন, 'সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ৩ লক্ষ ফোন এসেছে। তাতে ৭০-৮০ হাজার বার্ধক্য পেনশনের (Old Age Pension) অনুরোধ এসেছে। আমি করে দেব।' 

কী বললেন?
তাঁর আশ্বাস, 'আমরা আরও কয়েকলক্ষ বার্ধক্য পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। তবে এটা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, বাংলার টাকা। অনেক বয়স্ক মানুষ রয়েছেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডারে জায়গা পাবেন, কেউ সংখ্যালঘু তহবিলে জায়গা পাবেন, কেউ অন্য কোনও প্রকল্পে অ্যাডজাস্ট হবেন।' বাংলার বাড়ি প্রকল্পের প্রসঙ্গ টেনে বিজেপিকে বিঁধতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, '১১ লক্ষ বাড়ি তৈরি হবে বলেও আটকে দিয়েছে। এটা বাড়ি বাংলার বাড়ি। আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। করব কেন, করেছি। বাংলার বাড়ি দুই পর্যায়ে করব। এই বছর আমরা ১১ লক্ষ বাড়ির পরিকল্পনা রয়েছে।' আশ্বাস দিলেন ১০০ দিনের কাজ নিয়েও। বললেন, 'এমনিতেই ৩০-৪০ দিনের কাজ হয়। ওই কাজটা যত ক্ষণ কেন্দ্রীয় সরকার টাকা না দেবে, আমরা জব কার্ড হোল্ডারদেরই ১০০ দিনের কাজের ব্যবস্থা করে দেব।'

আর যা...
এদিন শহিদ দিবসের মঞ্চ থেকে I-N-D-I-A-র কথা প্রত্যাশিত ভাবেই উঠে আসে মুখ্য়মন্ত্রীর মুখে। বললেন, 'আমি খুশি যে '২৪-র আগে  I-N-D-I-A নামে একটি জোট তৈরি করতে পেরেছি। আজ ভারতে যে লড়াই হোক না কেন, তা I-N-D-I-A-র ব্যানারে হবে।'...শহিদ দিবসের মঞ্চ থেকে আরও একবার তিনি বলে দিলেন, 'চেয়ারকে কেয়ার করি না। কোনও চেয়ার আমাদের চাই না। আমরা চাই, দেশ থেকে রাজনৈতিক ভাবে বিজেপি বিদায় নিক। কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না।' সেই প্রসঙ্গেই বাংলার সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা উঠে আসে। মমতা বলেন, 'বাংলায় এত প্রকল্প। ...প্রায় ৬৭টি মতো। আর কোনও রাজ্য়ে নেই। বিশ্বে নেই। সামাজিক সুরক্ষায় আমরা প্রথমে।' ঠিক সেই কারণেই 'জ্বলছে' বিজেপি, স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। বললেন, 'নীতি আয়োগ বলছে, গত এক বছরে ১১ শতাংশ দারিদ্র কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ। আর দশ বছরের হিসেবে ২৬ শতাংশ। বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪০ শতাংশ, আর গোটা ভারতে ৪৫ শতাংশ কমেছে।' এবারের শহিদ দিবসে পঞ্চায়েত নির্বাচনেক অশান্তি ও প্রাণহানির অভিযোগ যে তৃণমূল সরকারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তা নিয়ে জল্পনা ছড়াচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গও একেবারে স্ট্রেট ব্যাটে খেলেছেন। স্পষ্ট করে বলে দেন, 'পঞ্চায়েতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমরা সমর্থন করিনা।  প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি।' 

আরও পড়ুন:'সারা দেশবাসী লজ্জিত...কখনও মাফ করা হবে না', কড়া প্রতিক্রিয়া মোদির

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget