এক্সপ্লোর

Mamata Banerjee : 'অন্যদের বেলায় পরিবার, ওদের বেলায় হরিদ্বার' সৌরভ ইস্যুতে বিজেপিকে নিশানা মমতার

Sourav Ganguly : মুখ্যমন্ত্রী সমবেদনার সুরে জোড়েন, 'সৌরভ ভদ্র ছেলে, তাই কাউকে কিছু বলেনি। মনের মধ্যে ব্যথা পেলেও কাউকে কিছু বুঝতে দেয়নি।'

কলকাতা : দাদার হয়ে 'ব্যাটিং' অব্যাহত দিদির। বিসিসিআই-র এর প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অপসারণের পর আইসিসি-তে ভারতের কোনও প্রতিনিধি না পাঠানোর প্রেক্ষিতে সরাসরি বিজেপির দিকে পরিবারতন্ত্রের রাজনীতির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করলেও তাঁর ইঙ্গিত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও তাঁর পুত্র তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শা, সেটা বুঝিয়ে দিয়েই মুখ্যমন্ত্রীর আক্রমণ, 'সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে'।

যার পরই আক্রমণের সুর বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'অন্যদের বেলায় পরিবার, ওদের বেলায় হরিদ্বার'। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক বিরোধী শিবিরের বিরুদ্ধে রাজনীতি-প্রশাসনে পরিবারতন্ত্র কায়েম করার অভিযোগে বারবার শান দেয় বিজেপি। সেই প্রেক্ষিতেই সৌরভের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাল্টা সেই অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

'সচিন, আজহার গেলেও সমর্থন করতাম'

জানবাজারে কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ' বিজেপির অনেককে রিকুয়েস্ট করেছি। ওপেন রিকুয়েস্টও করেছি। ওঁ (সৌরভ) আইসিসি-তে গেলে দেশের গৌরব বাড়ত। ব্যক্তিগত স্বার্থপরতার কারণে ওঁকে পাঠানো হল না। আর বোর্ডে একজন থেকে গেল, আর একজন বাদ গেল, এর কারণ কি আমরা বুঝি না। আজ যদি সচিন-আজহার এভাবে বাদ যেত বা আইসিসি যাওয়ার সুযোগ না পেত তাহলেও প্রতিবাদ করতাম। খেলার ক্ষেত্রে সবসময় আমরা ভারতীয় হিসেবেই দেখি। কিন্তু আমরা সত্যি লজ্জিত। ভারত নির্বাচনে লড়াই করলে, তো আর কেউ জিততে পারত না।'

'মনের ব্যথায় মুখ খোলেনি সৌরভ'

যার পরই বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, 'আজকে ক্ষমতার জোরে দিলে না, আগামীতে কী হবে? '২৪-এ তো তোমরা ক্ষমতাও নাও থাকতে পার।' মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি সৌরভ যোগ্য হয়েও বাদ গেল বলে অভিযোগ তুলেছেন। প্রাক্তন ভারত অধিনায়ক ও সদ্য প্রাক্তন ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী সমবেদনার সুরে জোড়েন, 'সৌরভ ভদ্র ছেলে, তাই কাউকে কিছু বলেনি। মনের মধ্যে ব্যথা পেলেও কাউকে কিছু বুঝতে দেয়নি।'

আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসার শিকার সৌরভ, ও আইসিসিতে গেলে দেশের গৌরব বাড়ত: মমতা

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget