এক্সপ্লোর

CM Mamata Banerjee: '..ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা', ফের কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

Mamata On EC : ফের জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর, কী বললেন তৃণমূল সুপ্রিমো ?

 আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কমলকৃষ্ণ দে, কলকাতা : ফের জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন'আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। ভোট আসলেই এনআরসি, ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা। দয়া করে বিজেপির ললিপপ হবেন না, কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন, SSC গ্রুপ সি মামলায় সুবীরেশ-সহ ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির ললিপপ হবেন না। তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। বিজেপি নেতা  রাহুল সিনহা বলেন, যাকে ওনার পছন্দ হবে না তাকেই গালি দেন। Sir হবেই। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। এরপরই, নথি দেখিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাঁতে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রাও করছেন তিনি।লোকসভার বিরোধী দলনেতা  রাহুল গান্ধী বলেন, বিহারে SIR প্রাতিষ্ঠানিক চুরির উপায়। নির্বাচন কমিশনার আর বিজেপির মধ্যে অংশীদারিত্ব রয়েছে।
 
পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই রাজনৈতিক তরজার পারদ সপ্তমে উঠেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে, খোদ মুখ্য় নির্বাচন কমিশনারের মুখে শোনা গেছে এরাজ্য়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ। মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন,পশ্চিমবঙ্গে SIR-এর তারিখ নিয়ে যে প্রশ্ন, আমরা ৩ জন কমিশনার সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।

 এই অবস্থায় মঙ্গলবার বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নতুন করে ভোট আসলেই NRC করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর নির্বাচন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সেলাম জানাই, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না। প্লিজ দয়া করে, বিজেপির ললিপপ হবেন না। তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। ' বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ  শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের যা রাজ্য নির্বাচন কমিশনার আছেন, একদম কুমোরটুলির অসুর। ওঁকে উনি ললিপপ, ওঁর ভাজা চপ-বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন। এর জন্য মনে করছেন যে, এগুলিই চলে। কেন্দ্রীয় সরকারও এসব করে। 'ভোট যত এগিয়ে আসছে, ততই তরজা সপ্তমে উঠছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget