এক্সপ্লোর

Mamata in Puri: পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো দিলেন মমতা

Mamata in Puri Jagannath Dev Temple : পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।

ওড়িশা: পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।পুরীতে রাজ্য সরকারের একটি অতিথিশালা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই এদিন অতিথিশালার জন্য জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এদিন পুজো দিয়ে বেরিয়েই মমতা বলেন, 'মা-মাটি মানুষের জন্য পুজো দিয়েছি।'

প্রসঙ্গত, বছর পেরোলেই ২০২৪। ইতিমধ্য়েই ভারতের একাধিক রাজ্যে ভোটের আগে সক্রিয় প্রচার চালিয়ে, শেষ অবধি বিধানসভা নির্বাচনে খাতাও খুলেছে তৃণমূল। সেই তালিকায় রয়েছে মেঘালয়। আর এবার নজরে লোকসভা ভোট। পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা ভোটে জয়ের পর এবার দিল্লির আসন মসনদ দখলই মূল লক্ষ্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের। একদিকে গতবছরের ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির বড় জয়ের পর, স্বাভাবিকভাবেই বেগ পেতে হয়েছিল সাম্প্রতিককালের এই দুই রাজ্যের ভোটে ঘাসফুল শিবিরকে। তবে ফের চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করেই সামনে এগোচ্ছে তৃণমূল। এহেন পরিস্থিতিতেই  আগামীকাল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।

পুরী যাওয়ার পথে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মমতাকে (Mamata Banerjee) । মোদি সরকারের (Modi Government ) বিরুদ্ধে ২৯ ও ৩০ মার্চ ধর্না রয়েছে তৃণমূলনেত্রীর। অম্বেডকরের মূর্তির সামনে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে টানা ২ দিন ধর্না দেবেন মমতা। ১০০ দিনের টাকা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ফের সরব হন মমতা। ওড়িশায় (Odisa)  বিজেডি (BJD) প্রধান নবীন পট্টনায়কের (Nabin Pattanayak) সঙ্গে বৈঠকের আগে কালীঘাটে  সমাজবাদী পার্টি অধ্যক্ষ অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন মমতা। এর আগেও ২০১৭ সাল, ২০২০ সালে ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে, দুই মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠকের নেপথ্যে অন্য তাৎপর্য দেখছেন অনেকে। 

আরও পড়ুন, দিল্লিতে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ২.৭

সূত্রের খবর, এই জমিটি পশ্চিমবঙ্গ সরকারকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাব দিয়েছে ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জায়গা আমার পছন্দ হয়েছে। এখানে নতুন বিমানবন্দর তৈরি হবে। নতুন সেতু তৈরি হবে। সুতরাং এটা অন্যতম সেরা, ভালো জায়গা। তাছাড়া বিভিন্ন সময়ে, ছুটির সময়ে, আমাদের লক্ষ লক্ষ লোক আসে। তাই আমরা চাই, পুরীতে আমাদেরও নিবাস থাক। যাতে কিছু মানুষ অন্তত থাকতে পারে। আমি কালকে নবীনজির সঙ্গে দেখা করব। থ্যাঙ্কস ওনাকে, যে উনি এটা ভেবেছেন। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি। কালকে উনি সিদ্ধান্ত নেবেন, এই জমিটা রাখাই হয়েছে, বিভিন্ন রাজ্যের ভবনের জন্য। নতুন পুরী শুরু করব আমরা।'

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget