এক্সপ্লোর

Mamata Banerjee-Junior Doctors Meet: কীভাবে আর জি কর মেডিক্যালে দুর্নীতি? মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার 'নথি' পেশ

West Bengal News: অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আর জি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির প্রমাণ হিসাবে এবার মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার নথি তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা।

কলকাতা: কী ভাবে আর জি কর মেডিক্যালে (RG Kar Medical College) দুর্নীতি? সব দেখেও কী ভাবে চোখ বুজে থেকেছে স্বাস্থ্য দফতর? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩৭ পাতার নথি দিলেন জুনিয়র ডাক্তাররা। 

ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ: অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আর জি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির প্রমাণ হিসাবে এবার মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার নথি তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা। গতকাল নবান্নে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময়ই টেন্ডার অনিয়ম-সহ একাধিক অভিযোগের প্রমাণ হিসাবে মুখ্যমন্ত্রীর হাতে নথি তুলে দেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, আর জি কর মেডিক্যালের যন্ত্রাংশ কেনার জন্যে নিজের  ঘনিষ্ঠদের বেআইনিভাবে টেন্ডারের বরাত পাইয়ে দিতেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কোভিডকালে পৌনে ২ লক্ষ টাকার যন্ত্র ৪ লক্ষ ৩০ হাজার টাকায় কেনা হয়েছে বলেও নথি তুলে ধরে দাবি করেছেন তাঁরা। অভিযোগ, ওষুধ থেকে চিরুণি,প্রয়োজনীয় সমস্ত সামগ্রী যোগানের জন্য টেন্ডার দেওয়া হয়েছে মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থাকেই। এমনকী ওষুধ সরবরাহকারী ব্যবসায়ীর থেকে সোফা সেট কেনা হয়েছে বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, সন্দীপ-আমলে মৃতদেহ নিয়েও দুর্নীতি করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের। এবিষয়ে স্বাস্থ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করা হলেও, সব জেনে চোখ বুজে থেকেছে প্রশাসন, এমনটাই অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। বর্তমানে চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তের পাশাপাশি আর জি কর মেডিক্যালে দুর্নীতিকাণ্ডেরও তদন্ত করছে CBI।

আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে গতকাল উঠে যায় জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন। গতকাল, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর, রাতে ধর্মতলার মঞ্চ থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা করলেন তাঁরা। ১৭ দিন পর অনশন তুললেও, ন্যায়বিচার-সহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও শোনা গেল জুনিয়র ডাক্তারদের মুখে। আগামী শনিবার, আর জি কর মেডিক্যালে মহাসমাবেশের ডাক দিলেন তাঁরা।  গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয় অনশন। একের পর এক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়লেও পিছু হঠেননি তাঁরা। শেষপর্যন্ত সোমবার অনশন তোলার ঘোষণার পাশাপাশি আজ স্বাস্থ্য ধর্মঘটের কর্মসূচিও প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা, চোখ রাঙাচ্ছে 'দানা'; উপকূলে সতর্কতা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget