এক্সপ্লোর

Weather Update: বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা, চোখ রাঙাচ্ছে 'দানা'; উপকূলে সতর্কতা জারি

West Bengal News: প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক।

গৌতম মণ্ডল ও বিটন চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর: বঙ্গোপসাগরে 'দানা'র জন্মের আগেই শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুরে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

সতর্কতামূলক পদক্ষেপ: প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সিভিল ডিফেন্সের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ জেলার উপকৃলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে উপকূলবর্তী এলাকাগুলোতে চলছে মাইকে ঘোষণা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, পূর্ব পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে সজাগ দৃষ্টি রাখছে জেলা প্রশাসন। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে দ্রুত ফেরার কথা বলে জরুরিবার্তা পাঠানো হয়েছে হলদিয়া উপকূল রক্ষীবাহিনীর তরফে।

রাজ্যের আকাশে ফের দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালকের মধ্যেই সেটি পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'য়। য়ার প্রভাবে কাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগাম সতর্কতা হিসাবে, পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে পুরীর সৈকত। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই বাংলা ও ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। কাল থেকে শুক্রবার পর্যন্ত ওড়িশার উপকূলবর্তী জেলার সকুলগুলি বন্ধ রাখার ঘোষণা করেছে সেখানকার প্রশাসন।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্য়ে, পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সময় যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ সংলগ্ন জেলায়। উপকূলবর্তী এলাকায় আরও বাড়তে পারে হাওয়ার গতিবেগ। শুক্রবার পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কড়া সতর্কতা জারি করেছে উপকূলরক্ষী বাহিনী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Protest: 'এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে' ব্রাত্যর নিশানায় নাগরিক সমাজ

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget