এক্সপ্লোর

Mamata Banerjee : নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে

Niti Aayog Meeting : ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক হবে। নীতি আয়োগের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী। ফলে সেই বৈঠকে মুখোমুখি হচ্ছেন না মোদি-মমতা।

আশাবুল হোসেন, কলকাতা : মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। যাচ্ছেন না দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে। এনিয়ে তৃণমূলকে (TMC) কটাক্ষ করেছে বিজেপি। কেন নীতি আয়োগের বৈঠকে বঞ্চনার কথা বলছেন না ? এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক আগেই দিয়েছেন। এবার কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের পর, এবার নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ মে, হবে নতুন সংসদ ভবনের উদ্বোধন। সেই কর্মসূচিতে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) আমন্ত্রণই জানানো হয়নি। এই অভিযোগ তুলে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে তৃণমূল-সহ ১৯টি দল।

কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে ইস্যু ভিত্তিক সংঘাত তীব্রতর করছে বিরোধীরা। মঙ্গলবারই নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই সংঘাতের আবহেই এবার নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক হবে। নীতি আয়োগের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী। ফলে সেই বৈঠকে মুখোমুখি হচ্ছেন না মোদি-মমতা।

সূত্রের দাবি, বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ জারি রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এদিকে, কেন নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকে বঞ্চনার কথা বলছেন না? প্রশ্ন কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'তুমি বাংলায় বলছ টাকা দিচ্ছে না, অর্থনৈতিক অবরোধ করেছে, যেখানে বলার জায়গা, সেখানে গিয়ে কেন বলছ না ? নীতি আয়োগ একটা ফোরাম, সেখানে গিয়ে বাংলার কথা কেন বলা হবে না ? সেখানে অনশন-অবস্থান করুন। আমাকে দায়িত্ব দিন, আমি গিয়ে বাংলার কথা বলব।'

আরও পড়ুন- মোদির হাতে উদ্বোধন নয়া সংসদভবনের, অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল, একই পথে আম আদমি পার্টি

সব মিলিয়ে নীতি আয়োগের বৈঠকে মুখ্য়মন্ত্রীর অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।    

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget