এক্সপ্লোর

CM Mamata Banerjee: CID তদন্ত হবে, ভস্মীভূত মঙ্গলাহাটের পরিস্থিতি দেখে ঘোষণা মুখ্য়মন্ত্রীর

CM Mamata Banerjee:বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওড়ার পোড়া মঙ্গলাহাট। শহিদ দিবসের অনুষ্ঠান সেরেই সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকা।

হাওড়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওড়ার পোড়া মঙ্গলাহাট (Mangalhat Fire)। শহিদ দিবসের অনুষ্ঠান সেরেই সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকা। বললেন, 'সিকিউরিটির লোক রাখতে হবে।' বৃহস্পতিবার গভীর রাতে আচমকা আগুন লাগে পোড়া মঙ্গলাহাটে। ভস্মীভূত প্রায় ১হাজার দোকান। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১৬টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয়রা। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা। 

কী ঘটল?
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। দোকানদারদের অনেকেই তাঁর কাছে মঙ্গলাহাটকে মেরামত করে দিতে আর্জি জানান। বিকল্পের কথা বলেন মুখ্য়মন্ত্রী। পরে ঘোষণা করেন, এই অগ্নিকাণ্ডের সিআইডি তদন্ত (CID Investigtion) করা হবে। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারীদের, সূত্রের খবর এমনই।

ভস্মীভূত হওড়ার পোড়া মঙ্গলাহাট: 
গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা আগুন লাগে পোড়া মঙ্গলাহাটে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১ হাজার দোকান। ব্যবসায়ীদের দাবি, স্থানীয় প্রোমোটার শান্তিরঞ্জন দে, হাট ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। সেই কারণে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। সকালেও পুরোপুরি নেভেনি আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১৮টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। অভিযুক্ত প্রোমোটারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। মন্ত্রী অরূপ রায়কে ঘিরে বিক্ষোভ।                                          

অগ্নিকাণ্ডে পুড়ে খাক দোকান:
চলতি মাসেই মেটিয়াবুরুজে সম্রাট এসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। পুড়ে খাক হয়ে গিয়েছিল দুটি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছিল আরও ২ টি দোকান। ঘটনার দিন ভোর পৌনে ৫ টা নাগাদ আগুন লাগে। তিনতলা এসি মার্কেটের একতলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। কাপড় বোঝাই থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে একতলার একাংশ। সূত্রের খবর, ওই মার্কেটে ৩টি তলা মিলিয়ে প্রায় ৬০০টি দোকান রয়েছে। যার অধিকাংশই কাপড়ের দোকান। দমকলের ৫টি ইঞ্জিনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।

আরও পড়ুন:গতবছর বৃষ্টিতে ভিজে বক্তৃতা করেছিলেন অভিষেক, এবারও কি ভিজবে সমাবেশ-মঞ্চ? কী বলছে আবহাওয়া দফতর?




 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget