এক্সপ্লোর

Mamata Banerjee: কবে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন? সময়সীমা জানালেন মুখ্যমন্ত্রী

West Bengal News: গত একমাসেরও বেশি সময় ধরে এই দাবিই তুলছিলেন জুনিয়র ডাক্তাররা। বারবার মেল করে মুখ্যসচিবের কাছে রাখা হয়েছিল অন্যতম এই দাবি।

কলকাতা: আগামী বছরই মেডিক্যাল কলেজগুলিতে হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন। নবান্নের বৈঠক থেকে এই নিয়ে জুনিয়র ডাক্তারদেরকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ১২ বছর পর, অবশেষে মেডিক্যাল কলেজগুলিতে হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন।               

যুগ পেরিয়ে ছাত্রভোট? 

গত একমাসেরও বেশি সময় ধরে এই দাবিই তুলছিলেন জুনিয়র ডাক্তাররা। বারবার মেল করে মুখ্যসচিবের কাছে রাখা হয়েছিল অন্যতম এই দাবি। ১০ দফা দাবি নিয়ে লাগাতার আন্দোলনের পর, অবশেষে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচনের সময়সীমা জানিয়ে দিল রাজ্য সরকার। নবান্নে বৈঠক থেকে এই নিয়ে ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। ২০২৫ এর মার্চের মধ্যে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে হবে নির্বাচন। ঘোষণা করলেন মুখ্যসচিব। এই নির্বাচন হলে, একাধিক কমিটিতে নির্বাচিত প্রতিনিধি থাকার দীর্ঘদিনের দাবি পূরণ হবে জুনিয়র ডাক্তারদের।

মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, "মার্চ ২০২৫ অবধি আমরা লিখিতভাবেও আপনাদেরকে জানিয়েছিলাম, ইলেকশন প্রসেস যাতে কমপ্লিট করা হয়। এর জন্য যে পদ্ধতিগুলো আছে, তার প্রক্রিয়া শুরু করা হবে।  সেই পরিপ্রেক্ষিতে ইলেকশন হয়ে গেলে, আমার মনে হয় আপনাদের যে মেসেজ, বা রিকোয়েস্ট আছে যাতে বিভিন্ন কমিটিগুলোতে আপনাদের প্রতিনিধি থাকে, এটা সম্ভব হবে।'' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মার্চের মধ্যে বলে দিন। তার কারণ জানুয়ারি মাসে ওদের পরীক্ষা আছে।''

১৫ ই অক্টোবর, সুপ্রিম কোর্টে শুনানিতেও উঠে এসেছিল মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ। এক দশকেরও বেশি সময় ধরে ভোট না হওয়া নিয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল করেছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি বলেছিলেন, "রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২০২২ থেকে কোনও ছাত্র নির্বাচন হয়নি। আইনে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচনের নির্দেশ দেওয়া আছে। আর জি কর মেডিক্যালে যা ঘটেছে, তার একটা কারণ যে, ২০২২ থেকে সেখানে কোনও ছাত্র নির্বাচন হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনিত ব্যক্তিরা, সেই ভূমিকা পালন করছেন, যেটা ছাত্র-সংগঠনের করা উচিত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Protest: 'এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে' ব্রাত্যর নিশানায় নাগরিক সমাজ

সেরা শিরোনাম

Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget