এক্সপ্লোর

RG Kar Protest: 'এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে' ব্রাত্যর নিশানায় নাগরিক সমাজ

Bratya Basu: সোমবার আমরণ অনশনের ১৭ তম দিনে অনশন প্রত্যাহারের ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

কলকাতা: নাগরিক সমাজের একাংশ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মদত জোগাচ্ছে। এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। 

নিশানায় নাগরিক সমাজ: সোমবার আমরণ অনশনের ১৭ তম দিনে অনশন প্রত্যাহারের ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ১০ দফা দাবিতে চরমে উঠেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝ। পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ। এরই মধ্যে আন্দোলনকারীদের লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদরা। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আক্রমণ শানালেন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গিয়ে এবার ডাক্তারদের আন্দোলনকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "নাগরিক সমাজের একাংশ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মদত জোগাচ্ছে। এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। অথচ এই নাগরিক সমাজের এই অংশের মানুষ সরকারি হাসপাতালে যায় না, যায় বেসরকারি হাসপাতালে। এরা রাজ্য সরকারের সঙ্গে ডাক্তারদের আলোচনা ভেস্তে দিতে চায়।''

জুনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন তৃণমূলের দাপুটে বিধায়ক সওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, "কিছু সিপিএমের দালাল ডাক্তাররা, তাঁরা আজকে বিভিন্নভাবে এই বাংলাকে কলুষিত করার জন্য, ধর্মতলার রাজপথে যখন সর্বজনীন উৎসব, বাঙালির উৎসব যখন গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ মাতোয়ারা,যে উৎসব পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কোর দ্বারা স্বীকৃতি লাভ করেছে, আজকে সেই উৎসবটাকে সেই সময়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য খালি শুয়ে শুয়ে 'উই ওয়ান্ট জাস্টিস', 'উই ওয়ান্ট জাস্টিস' এই করে করে গোটা বাংলাটাকে কঠিন পরিস্থিতির দিকে আজকে ঠেলে দিচ্ছে।'' অন্যদিকে, আন্দোলনকারী ডাক্তারদের ডাকাত বলে আক্রমণ করেছেন অসিত মজুমদার। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক বলেন, "এই যে রোগী দেখে তার ফিজ দেয়, তার ভিজিটের স্লিপ দেয়? স্লিপ দেয় না। তাহলে ইনকাম ট্যাক্স ফাঁকি মারছে। হসপিটালে ডিউটি হসপিটালে ডিউটি করছে না বাইরে গিয়ে ডিউটি করছে। একটা নার্সিংহোমে সকালবেলা ৬ হাজার টাকা বিল সন্ধের সময় ৪৩ হাজার টাকা বিল। কোত্থেকে হল কী করে হল, তার জবাব চাইবে না মানুষ?তারা আন্দোলন করছে এদের লজ্জা করা উচিত। এরা এক একটা ডাকাত। এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারা হচ্ছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Anubrata Mondal: আরেকবার দিদিকে মুখ্যমন্ত্রী করে... তারপর ছাড়ব: অনুব্রত মণ্ডল

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget