এক্সপ্লোর

Mamata Banerjee: ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে যোগ দেবেন মমতা..

CM Mamata On District Visit: ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সফর সূচি..

কলকাতা: ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ৮ অগাস্ট যাবেন ঝাড়গ্রাম মুখ্যমন্ত্রী। ৯ অগাস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে। 

মূলত ৯ অগাস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস বলে পালিত হয়। ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সারা পৃথিবীতেই পরিবেশ সংরক্ষণ -সহ পৃথক পৃথক ইস্যুতে অবদান রয়েছে আদিবাসীদের। আর সেই সব কারণেই তাঁদেরকে সম্মান জানাতে গোটা বিশ্বে  আদিবাসী দিবস পালিত হয়। পাশাপাশি সচেতনতা ও আদিবাসীদের অধিকার স্পষ্ট ও সুরক্ষিত করতেও দিন উদযাপিত করা হয়। আর এবার বিশ্ব আদিবাসী দিবসের আগেই ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চব্বিশের লোকসভা ভোটের আগেও জেলা সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই বর্ধমানে গিয়ে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করেছিলেন মমতা। সেসময় সংগঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা। জেলার বাসিন্দাদের জন্য একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করেছিলেন সেবার মুখ্যমন্ত্রী। এদিকে লোকসভা ভোট শেষ। সবুজ ঝড়ের পরে এবার ছাব্বিশের লক্ষ্যে নয়া রণকৌশল নিয়ে ব্যস্ত শাসকদল। পাশাপাশি গুটি সাজাতে ব্যস্ত বিরোধীরাও। 

অপরদিকে, এই মুহূর্তে আরও একটি বিষয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তাহল বঙ্গভঙ্গ ইস্যু। এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা? বাংলা ভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে   বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গের রঙ্গমঞ্চে জোর তরজা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত নিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।  

আরও পড়ুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে রাঙাপানিতে ফের দুর্ঘটনা

কেউ বলছেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পরিষদের মধ্যে ঢুকিয়ে দাও, কেউ বলছেন, কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও। কেউ বলছেন, মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো। উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। বাংলা ভাগের চক্রান্ত করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপির পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, UT, আলাদা রাজ্য এসব  চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, রহিঙ্গা-অনুপ্রদেশকারীদের ঘাড় ধরে বের করতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget