এক্সপ্লোর

Mamata Letter to Modi : আমলা-নিয়ন্ত্রণ বিতর্কে এক সপ্তাহে দ্বিতীয় বার মোদিকে চিঠি মমতার

IAS’দের কেন্দ্রীয় ডেপুটেশনের বিধি বদলের প্রস্তাব নিয়ে কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা। যদিও বিজেপির দাবি, এতে সুবিধে হবে আমলাদেরই।

কলকাতা : ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। এবার ১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধি সংশোধনীর প্রস্তাবে আপত্তি জানিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আইন সংশোধন করে আমলাদের মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে কেন্দ্রকে নিশনা করেছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধিতে বদল আনতে চাইছে মোদি সরকার। আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে এক সপ্তাহে দ্বিতীয়বার চিঠি মুখ্যমন্ত্রীর। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, IAS’দের কেন্দ্রের ডেপুটেশনের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রের মধ্যে মতানৈক্য হলে, নির্দিষ্ট সময়ের পর কেন্দ্রের মতই মান্যতা পাবে। পাশাপাশি কত সংখ্যক IAS অফিসার কেন্দ্রীয় ডেপুটেশনে যাবেন, তার সংখ্যাও নির্দিষ্ট করে দেবে কেন্দ্রই। 

বর্তমান নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে IAS অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মতানৈক্য হলে, কেন্দ্রের সিদ্ধান্ত কার্যকর হয়। তবে, সেক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া ছিল না এতদিন। এ নিয়ে নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই সংশোধনী খসড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী। নতুন সংশোধনীতে রাজ্যে কর্তব্যরত আমলাকে অনুমতি ছাড়াই তুলে নিতে পারবে কেন্দ্র। আমলা প্রত্যাহারে প্রয়োজন হবে না রাজ্যের অনুমতি। সংশ্লিষ্ট আধিকারিকেরও সম্মতি নেওয়া হবে না । এই সংশোধনীতে আমলাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। যা আমলাদের মানসিক ভাবে দুর্বল করে দেবে ।এই সংশোধনী প্রত্যেক আমলার মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার সমান। সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিকেই ধ্বংস করবে কেন্দ্রের পদক্ষেপ।কেন্দ্র-রাজ্যের সহযোগিতামূলক কাঠামোকে ধ্বংস হতে দেবেন না। 

IAS’দের কেন্দ্রীয় ডেপুটেশনের বিধি বদলের প্রস্তাব নিয়ে কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা। যদিও বিজেপির দাবি, এতে সুবিধে হবে আমলাদেরই। সাম্প্রতিক অতীতে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত বেধেছে। এবার IAS-ক্যাডার বিধি সংশোধনীর প্রস্তাব নিয়েও তুঙ্গে সংঘাত।

আরও পড়ুন- বাংলার ট্যাবলো নিয়ে কেন্দ্র-রাজ্য তরজায় এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget