এক্সপ্লোর

CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: 'কোনও মহিলা কন্যার ওপরে কিছু ঘটলে, কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী।' 

কলকাতা : নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশকে ফ্রি-হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২২ জুলাই বিধানসভায় তিনি বলেন, কোনও মহিলা, কন্যার ওপরে কিছু ঘটলে, কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। তৃণমূল আমলে হওয়া নারী নির্যাতন ও দুর্নীতির প্রসঙ্গ তুলেও এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। নারী নির্যাতনের ক্ষেত্রে রাজ্য সরকারের জিরো টলারেন্স। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে পুলিশকে ফ্রি হ্য়ান্ড দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'কোনও মহিলা কন্যার ওপরে কিছু ঘটলে, কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী।' 

তৃণমূল আমলে ঘটা নারী নির্যাতনের একাধিক ঘটনার উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানিয়েছেন বর্তমান মুখ্য়মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, 'অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখানে বসেছিলেন। আমি ওখানে বসেছিলাম। কামদুনি ছোট্ট ঘটনা। বাসারাত, শরীর থাকলে যেমন সর্দিকাশি জ্বরজারি হয়, একটু আধটু রেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে ২০ হাজার, হাফ রেপে ১০ হাজার। হাসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আর জি কর, ওর বাবা-মা চাইলে তো ১০ লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। ঘটনা ঘটলে তাকে কীভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে, প্রমাণ করে দিয়েছে এই সরকার।' 

'২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক 

মুখ্যমন্ত্রী বিধানসভায় আরও বলেছেন, '২৫ তারিখে ক্যাগের রিপোর্ট পেশ হবে। পরবর্তী সেশনে রিপোর্ট নিয়ে আলোচনা এবং তার যে সুপারিশ রয়েছে, তার ওপরে সিদ্ধান্ত করব। যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হোন, মন্ত্রী হোন যতবড় নেতাই হোন, FIR-এর জন্য সুপারিশ করব।' শেষ অবধি কী উঠে আসে, সরকার কী করে, কী ব্য়বস্থা নেয়, সেদিকেই নজর রাজ্য়বাসীর। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, বুধবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন মদন মিত্রের ছোট ছেলে। আর সেই দিনই দুর্নীতি, নারী নির্যাতন থেকে পুলিশি ব্যবস্থা, একের পর এক ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে বিগত তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের ওপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে, পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফ্রি-হ্যান্ড দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget