এক্সপ্লোর

Coal Scam Case: বিনয়কে ধরতে হুলিয়া জারি করল CBI, মমতার দিল্লি সফরকে কটাক্ষ অধীরের

Binoy Mishra: রবিবার এই নিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

প্রকাশ সিন্হা, সুদীপ্ত আচার্য ও রাজীব চৌধুরী, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case)  এবার বিনয় মিশ্রের (Binoy Mishra) নামে হুলিয়া জারি করল সিবিআই (CBI)। সংবাদপত্রে প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। ২০ জুনের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে আগেই জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। তাঁকে ফেরার ঘোষণা করেছে, আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

সংবাদপত্রে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার

এবার কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। রবিবার এই নিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সেখানে জানানো হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারির পরও বিনয় মিশ্রের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই তাঁকে পলাতক ঘোষণা করা হয়েছে।

এরপরই অভিযুক্তকে দ্রুত আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ জুনের মধ্যে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিতে হবে বিনয় মিশ্রকে। সিবিআই-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি।

আরও পড়ুন: Animation: গরুপাচার থেকে দিলীপকে নাড্ডার তলব, তরজায় তিন পাখি, টিয়া টিপ্পনী, কবি কাকাতুয়া, গোমড়া গেরুয়া।Bangla News

এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে নিশানা করেছেন তিনি। তাঁর বক্তব্য, "তদন্ত থামাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বিনয় মিশ্রের গ্রেফতার হওয়া দরকার। তাদের পালিয়ে যাবার পথ করে দিল কে? এ সব তদন্তের মধ্যে আসা দরকার। তদন্ত থেমে গেলে বিপদ। দিদি তদন্ত থামাতে দিল্লি যাচ্ছেন।"

বিরোধীদের কটাক্ষ রাজ্যকে

যদিও বিরোধীরা খামোকা কুৎসা করছে বলে পাল্টা জবাব তৃণমূলের। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, "বিরোধীরা রাজনৈতিকভাবে দেউলিয়া, সিবিআই-ইডি তদন্ত করছে। তার আইনজীবীরা এবিষয়ে বলতে পারবেন। আমাদের কিছু বলার নেই, বিরোধীরা মূল্যবৃদ্ধি নিয়ে সরব হচ্ছে না। অধীর চৌধুরীর কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আমার মনে হয় ওইসব নেতাদেরই সিবিআই জিজ্ঞাসাবাদ করুক।"

সিবিআই সূত্রে খবর, বিনয় মিশ্র এবারও হাজিরা এড়ালে, তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘বেআইনি, অবৈধ কাজ হয়েছে’, SIR নিয়ে বড় বিতর্ক, জ্ঞানেশ কুমারের অপসারণ চাইছে মমতা-তৃণমূল, সিপিএম, বিজেপি বলল…
‘বেআইনি, অবৈধ কাজ হয়েছে’, SIR নিয়ে বড় বিতর্ক, জ্ঞানেশ কুমারের অপসারণ চাইছে মমতা-তৃণমূল, সিপিএম, বিজেপি বলল…
West Bengal News Update: তোলাবাজি নিয়ে বেনামি অভিযোগ! ভয় আউট, ভরসা ইন বলতে পারছি না, মানছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী
তোলাবাজি নিয়ে বেনামি অভিযোগ! ভয় আউট, ভরসা ইন বলতে পারছি না, মানছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী
Suvendu Adhikari: নেশার বিরুদ্ধে অভিযান, বুলডোজার চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপের বোতল গুঁড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেশার বিরুদ্ধে অভিযান, বুলডোজার চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপের বোতল গুঁড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Cyclone Arnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বড় বিপদের মুখে এই রাজ্য, কোন কোন জেলার জন্য জারি 'রেড অ্যালার্ট' ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বড় বিপদের মুখে এই রাজ্য, কোন কোন জেলার জন্য জারি 'রেড অ্যালার্ট' ?

ভিডিও

Kunal Ghosh:
Sukanta Majumdar:
Upasana Chowdhury:
Weather News : গভীর নিম্নচাপের জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
Rajya Sabha Election News : কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget