এক্সপ্লোর

SC On Abhishek: কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক, 'দিল্লিতে তলব করায় ED-র বাধা রইল না..'

Supreme Court On Coal Scam Abhishek :কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের পর এবার অভিষেক ও তাঁর স্ত্রীর করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, কী নির্দেশ আদালতের ?

কলকাতা: কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রীর করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আবেদন খারিজ বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে।

রাজ্যে কয়লা পাচার দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলব করেছে ইডি। পাল্টা ইডির দিল্লিতে তলবকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দেওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।

গত ১৩ অগাস্ট এই মামলার শুনানি শেষ হলেও, রায়দান স্থগিত রেখেছিল সর্বোচ্চ আদালত। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, ইডির তলব কোনওভাবেই অবৈধ নয়। নির্দেশের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে তদন্তের প্রয়োজনে দিল্লিতে তলব করায় ইডির আর কোনও বাধা রইল না।

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে পড়েন বন্দ্যোপাধ্যায় পরিবার। দেশের রাজধানীতে তাঁদের ডাক পড়ে। এদিকে সন্তান ছোট, এই অবস্থায় কী করে দিল্লি বারবার তলবে হাজির হওয়া সম্ভব, নিজের শহরে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার অফিসে হাজিরা দেওয়া যাবে না কেন ? এনিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন। এরপর এই শহরেই কেন্দ্রীয় সংস্থার অফিসে তলবে সাড়া দিয়ে হাজিরা দেন অভিষেক। কিন্তু এবার কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক।

আরও পড়ুন, লালবাজার অভিযানে বামেরা , 'CP-র পদে থাকার কোনও যোগ্যতা নেই..'

অপরদিকে, এর আগে কয়লা পাচার মামলায় দিল্লিতে যাওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব শেষে বাইরে বেরিয়ে এসেই অভিষেক বলেছিলেন, প্রমাণ করতে পারলে নিজেকে শাস্তি দেবেন। তারপর যখন তলব হয় কলকাতার অফিসে, সেইবার তলব শেষে বাইরে এসে সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই একহাত নেন। কটাক্ষকে শাহকে। বলেছিলেন, 'ভারতের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। ' 

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget