এক্সপ্লোর

Malay Ghatak Aide Summoned : কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের পর মন্ত্রী ঘনিষ্ঠ TMC কাউন্সিলরের স্বামীকে ইডি তলব

Coal Smuggling Case : কয়লাকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে ১৯ জুন দিল্লিতে তলব করেছে ইডি। 

প্রকাশ সিনহা, কলকাতা : কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মলয় ঘটকের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ ও আসানসোলের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তদন্তে একাধিকবার আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী, শঙ্কর চক্রবর্তীর নাম উঠে এসেছে।

ইডি-র দাবি, শঙ্কর মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ (Malay Ghatak Aide)। এর আগে ওই তৃণমূল নেতাকে (TMC Leader) একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকি, ফোনেও সাড়া মেলেনি। এবার দিল্লিতে ইডি-র সদর দফতরে আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে মন্ত্রী-ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে। ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে তাঁর বয়ান রেকর্ড করা হবে।

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে ১৯ জুন দিল্লিতে তলব করেছে ইডি। বিদেশ যাওয়ার পথ, বিমানবন্দরে নোটিস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে ৮ জুন কলকাতার অফিসে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার মলয় ঘটক ঘনিষ্ঠ শঙ্কর চক্রবর্তীকেও করা হল তলব।

মলয় ঘটক একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এর আগে একবারই মাত্র ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। সূত্রের দাবি, এর পর থেকে কয়লা পাচার মামলায় মলয় ঘটককে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু, শারীরিক অসুস্থতার কথা বলে, দিল্লিতে হাজিরা দিতে চাননি মলয় ঘটক।

দিল্লিতে ED-র তলবের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায়, সুপ্রিমকোর্ট নির্দেশে বলেছিল, দিল্লিতে ED-র দফতরেই মলয় ঘটককে হাজিরা দিতে হবে। তবে, নোটিস পাঠানোর পর, ১৫ দিন সময় দিতে হবে মলয় ঘটককে। ED-সূত্রে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মলয় ঘটককে দুবার মেল করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও উত্তর দেননি। 

আরও পড়ুন- বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় সিবিআই

এরপর তৃতীয় মেল করা হয়। তখন মলয় ঘটক বলেন, জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি সময় দিতে পারবেন। সেই মতো, মলয় ঘটককে ফের তলব করা হয়েছে বলে ED-সূত্রে দাবি। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ফোন ধরেননি মলয় ঘটক। এর আগে, গত বছর মলয় ঘটকের ছ’টি ঠিকানায় অভিযান চালায় CBI। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget