এক্সপ্লোর

CBI at Odisha Train Accident : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় সিবিআই

Coromandel Express Tragedy : ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই সিবিআই (CBI)তদন্তের সুপারিশ করা হয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় সিবিআই। ১০ সদস্যের সিবিআই টিম পৌঁছল বালেশ্বরে। টিমের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

জানা গিয়েছে, রেলের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারেন আধিকারিকরা। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই সিবিআই (CBI) তদন্তের সুপারিশ করা হয়। যদিও তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজাও। 

কীভাবে কার ভুলের মাশুল গুণতে হল ২৭৫ জন রেল যাত্রীকে? কীভাবে দুর্ঘটনা, অন্তর্ঘাত না অন্য কিছু ? কীভাবে ঘটল এত বড় রেল দুর্ঘটনা ? কারও ভুলের কারণে ? গাফিলতি ? নিছক দুর্ঘটনা ? নাকি এর পিছনে রয়েছে কোনও নাশকতা বা ষড়যন্ত্র ? করমণ্ডল বিপর্যয়ের কারণ হিসাবে একাধিক তত্ত্ব উঠে আসছে। এই অবস্থায় বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় CBI তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।

কীভাবে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়়ল, তা নিয়ে চাপানউতোরের মধ্যেই একটি অডিও ক্লিপ, নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিকে, বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠন করে এই দুর্ঘটনার তদন্তের দাবি-তে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মামলার আবেদনে ট্রেনের বিশেষ সুরক্ষা প্রযুক্তি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা ‘কবচ’ ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকাও চাওয়া হয়েছে।

আরও পড়ুন- বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পর আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে, বারবার সতর্কতা সত্ত্বেও ঘুম ভাঙেনি রেলের? পাঁচমাস আগেই মহীশূর ডিভিশনে একই রকম দুর্ঘটনার কবলে পড়ে আপ সম্পর্ককান্তি এক্সপ্রেস। ৮ ফেব্রুয়ারি পয়েন্টের ভুলে মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে যায় ট্রেন। গতি কম থাকায় বিপর্যয় এড়াতে সক্ষম হন লোকো পাইলট। চিঠি দিয়ে বিষয়টি উচ্চপদস্থ কর্তাদের জানান দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার। তারপরেও বালেশ্বর দুর্ঘটনা এড়াতে পারল না রেল। রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।                      

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget