এক্সপ্লোর

Coch Behar BJP Shiv Puja : কোচবিহারে বিজেপির শিবপুজোর পাল্টা পুজো তৃণমূলের, রক্ষণাবেক্ষণ নিয়েও তাল ঠোকাঠুকি

Coch Behar BJP Shiv Puja : সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি বিধায়করা যে মন্দিরগুলিতে পুজো দেন। সেই মন্দিরগুলিতেই এবার পাল্টা পুজো দিল কোচবিহার শহরের তৃণমূল নেতৃত্ব। 

 কোচবিহার, শুভেন্দু ভট্টাচার্য : সোমবার একদিকে যখন নরেন্দ্র মোদি কাশীধামে (Kashi) শিব-অর্চনা করছিলেন, তখন রাজ্য়ের বিজেপি নেতারাও দিকে দিকে শিবপুজো (Shiv) শুরু করে দেন। কলকাতা থেকে বর্ধমান, সেখান থেকে উত্তরবঙ্গ মহাদেবের অর্চনা শুরু হয়ে যায় গেরুয়া শিবিরের নেতাদের হাতে। 

বারাণসীতে সোমবার নবরূপে কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi)। সেই উপলক্ষ্যে রাজ্যজুড়ে বিভিন্ন মন্দিরে পুজো দেন বিজেপি (BJP) নেতারাও। দিব্য কাশী ভব্য কাশী নামে গেরুয়া ব্রিগেডের এই কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূলও। এবার কোচবিহার (Cooch Behar) শহরে বিভিন্ন শিব মন্দিরে পুজো দেওয়া শুরু করল বঙ্গের শাসক দল।

আরও পড়ুন :

আলোকমালায় সাজল গঙ্গার ঘাট, ক্রুজে বসে সন্ধ্যা আরতি দেখলেন প্রধানমন্ত্রী



সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি বিধায়করা যে মন্দিরগুলিতে পুজো দেন। সেই মন্দিরগুলিতেই এবার পাল্টা পুজো দিল কোচবিহার শহরের তৃণমূল নেতৃত্ব। আর পুরভোটের আগে ধর্মকে হাতিয়ার করেই তরজায় জড়িয়েছে দু’দলই। কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা  অভিজিৎ দে-র দাবি, ভোট এলেই ধর্মের কথা মনে পড়ে বিজেপির ! বিধানসভা ভোটের আগে অস্ত্রপুজো করেছিল, এবার পুরভোটের আগে ফের মন্দিরে বিজেপি .... আমরা তো সারাবছরই পুজো করি। পাল্টা বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ' ভাল লাগল শুনে যে তৃণমূল পুজো করছে, ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে' 

শুধু মন্দিরে পুজো দেওয়া নিয়ে বাগযুদ্ধেই থেমে নেই তৃণমূল-বিজেপি। ধর্মীয় স্থানগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও শুরু হয়েছে তরজা। নিশীথের দাবি, দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে ২১টি মন্দির রয়েছে, তার রক্ষণাবেক্ষণ ভালভাবে হয় না। আবার রাজ্যের শাসকদলের নেতা পার্থপ্রতিম রায় বলেন, রাজ্য ভালভাবেই কাজ করছে। 

 এনিয়েই পুরভোটের আগে কোচবিহার শহরে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধীপক্ষ। অন্যদিকে বারাণসীতে সোমবার গভীর রাতে বারাণসী রেল স্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্টেশনের বিভিন্ন আধুনিক ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  প্রধানমন্ত্রী জানান, রেল যোগাযোগের পাশাপাশি আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য।  

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
Chorbagan Death Incident: এবার সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক, 'থিমের জন্যেই যত কাণ্ড', উদ্বেগ প্রকাশ
এবার সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক, 'থিমের জন্যেই যত কাণ্ড', উদ্বেগ প্রকাশ
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget