এক্সপ্লোর

College-University Admission: "সিবিএসই-র ফলপ্রকাশের আগে কেন ভর্তির আবেদনের শেষদিন ঘোষণা?'' চিঠি ইউজিসি-র

University Grants Commission: সিবিএসই দ্বাদশের ফল ঘোষণার পর নির্দিষ্ট হোক স্নাতকে আবেদনের শেষদিন। রাজ্যকে আর্জি ইউজিসি-র। যদিও আপাতত কলেজে ভর্তির নির্ঘণ্টের বদল নয় বলে জানিয়ে দিল রাজ্য সরকার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: "সিবিএসই-র (CBSE) ফলপ্রকাশের আগে কলেজে ভর্তির আবেদনের শেষদিন ঘোষণা কেন'' প্রশ্ন তুলে উপাচার্য-কলেজ অধ্যক্ষদের চিঠি ইউজিসি-র (University Grants Commission)। সিবিএসই দ্বাদশের ফল ঘোষণার পর নির্দিষ্ট হোক স্নাতকে আবেদনের শেষদিন। রাজ্যকে আর্জি ইউজিসি-র। যদিও আপাতত কলেজে ভর্তির নির্ঘণ্টের বদল নয় বলে জানিয়ে দিল রাজ্য সরকার (West Bengal)। সিবিএসই-র ফলের দিন ঘোষণার পর পর্যালোচনার আশ্বাস রাজ্যের। ১৮ জুলাই থেকে ৫ অগাস্ট রাজ্যে স্নাতকের অনলাইনে ভর্তির আবেদন করা যাবে বলে। 


College-University Admission:

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি: কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College University) ভর্তির বিধি (Admission) ও নির্ঘণ্ট আগেই ঘোষণা করেছে সরকার (West Bengal Governmnet)। স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন। স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর।  বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতর জানায়, ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির হতে পারবেন না পড়ুয়ারা। আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না। ভর্তির ফি জমা দিতে হবে অনলাইনে। কেন্দ্রীয় অনলাইনের পথ থেকে সরে এসেছে রাজ্য। গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবছর কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি ঘোষণা করল সরকার।

গত মাসে ১০ তারিখ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। আইসিএস এবং সিবিএসই- দ্বাদশের দ্বিতীয় দফার ফল এখনও প্রকাশ হয়নি। এদিকে ভর্তিতে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয়ভাবে অনলাইনের পথে যাওয়ার তোড়জোড় শুরু করেছিল রাজ্য। তৈরি হয়েছিল পোর্টালও। কিন্তু এই ঘোষণার এক মাসের মধ্যেই চলতি সপ্তাহে মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এবছর হচ্ছে না কেন্দ্রীয় অনলাইনে ভর্তি। উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আবেদনের জন্য টাকা নেওয়া যাবে না। শুধুমাত্র ভর্তির ফি বাবদ টাকা নেওয়া যাবে। স্নাতকোত্তর স্তরে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ২০ শতাংশ থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য। 
 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Tarapith Hotel Fire : ধোঁয়ায় ঢাকল গোটা হোটেল! বাজেনি Fire Alarm? তারাপীঠে ভয়াবহ কাণ্ড
Tarapith Hotel Fire : তারাপীঠের প্রতি হোটেলে বিদ্যুৎ সংযোগ ও অগ্নি বিধি খতিয়ে দেখবে বিশেষ টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget