এক্সপ্লোর

Madan Mitra On Partha Chatterjee: সংঘাতে ইতি! পার্থকে বন্ধু সম্বোধন করে ক্ষমাপ্রার্থী মদন মিত্র, ঘুচল দলের অন্দরের বিতর্ক?

Madan Mitra On Partha Chatterjee: এদিন সংঘাতে যবনিকা টানতে মদন মিত্র বলেছেন, আমাকে পার্থ চট্টোপাধ্যায় শৃঙ্খলারক্ষা করতে শেখালেন। পার্থ চট্টোপাধ্যায় দুঃখ পেলে, আমি দুঃখিত।

আশাবুল হোসেন, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাস,কলকাতা : সংঘাতে ইতি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) বন্ধু বলে সম্বোধন করলেন মদন মিত্র (Madan Mitra)। বললেন, ভুল করে থাকলে, তিনি ক্ষমাপ্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদনের মন্তব্য, শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদ ভুল করলে, তাঁর বলার অধিকার আছে। দলের কড়া বার্তার জেরেই কি মদন মিত্রর সুর নরম? জল্পনা তুঙ্গে। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলীয় নেতাদের বাকযুদ্ধের পরিপ্রেক্ষিতে  দু’দিন আগেই  বলেছিলেন, কিছু বলার থাকলে দলের ভিতরে বলুন। এর পাল্টা মদন মিত্র বলেছিলেন, উনি বললেন দলের ভিতরে বলতে হবে। কিন্তু, কাকে বলব? কোথায় বলব? কোথায় পাওয়া যাবে?

এদিন সংঘাতে যবনিকা টানতে মদন মিত্র বলেছেন, আমাকে পার্থ চট্টোপাধ্যায় শৃঙ্খলারক্ষা করতে শেখালেন। পার্থ চট্টোপাধ্যায় দুঃখ পেলে, আমি দুঃখিত।

এভাবে একদিনে সুর বদল করলেন মদন মিত্র। কটাক্ষের বদলে তাঁর গলায় বন্ধুত্বের বার্তা। এভাবে সংঘাতে ইতি টানলেন মদন মিত্র।

দলের কড়া বার্তার জেরেই কি শেষপর্যন্ত সুর নরম করলেন কামারহাটির বিধায়ক?শনিবার কল্যাণ-কুণাল বাগযুদ্ধের আবহে, তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়, সবপক্ষকে বাইরে মুখ না খোলার বার্তা দেন। তা নিয়ে শনিবার এবং রবিবার, পরপর দু’দিন কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

সোমবার বিকেলে মদন মিত্র ফেসবুক লাইভে কী বলবেন, তা নিয়েই বিভিন্ন মহলে জল্পনা ছড়ায়।কিন্তু, সব জল্পনায় জল ঢেলে সন্ধির বার্তা শোনা গেল কামারহাটির কালারফুল বিধায়কের গলায়।বললেন, আমাকে হাত ধরে যিনি রাজনীতিতে এনেছেন, তিনি পার্থ চট্টোপাধ্যায়। আমাদের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান, মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায়  সম্পর্কে কোনও বাজে কথা, কোনও কটূক্তি করা আমার সম্ভব নয়। পার্থ চট্টোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন।  তিনি আমাকে ফোন করবেন না তো কি দিলীপ ঘোষকে ফোন করবেন? আমি তো দলের বাইরে নই। আমার কথায়, আমার ব্যবহারে যদি মনে হয় আমি কোথাও ভুল করে থাকি, তা হলে আমি ক্ষমাপ্রার্থী।

তৃণমূলের অন্দরে এই বিতর্ক সম্পর্কে সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেছেন, ওদের পার্টিতে কোন গণতন্ত্র আছে নাকি। একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট। ওই পার্টিতে কেউ কিছু বলতে পারে নাকি!

কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়ও। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেল নিয়ে সম্প্রতি মুখ খুলে বিতর্কে জড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ দিন কল্যাণকে নিয়েও মুখ খুলেছেন মদন মিত্র। বললেন, আমার মনে আছে, সিঙ্গুর আন্দোলনের সময় যখন সিঙ্গুরে থাকতাম, প্রতিদিন মমতা বলতেন, যাও তো কল্যাণ, কী অবস্থা? কল্যাণ সঙ্গে সঙ্গে হাইকোর্টে দৌড়ত, আমি কল্যাণের দালাল নয়, কোনও ভুল হলে আমার অধিকার আছে বলার, আমি ওর বন্ধু।

মমতা-অভিষেকের প্রশংসা করতে গিয়ে এদিন গান্ধীজি-নেতাজিকে টেনে এনেছেন মদন মিত্র।

তাহলে তৃণমূলের অন্দরে বিতর্কের অবসান ঘটল? উত্তর দেবে সময়ই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget