এক্সপ্লোর

Calcutta High Court: পুরভোটের দিন মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী

KMC Election 2021 Update: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) দ্বারস্থ হলেন পরাজিত কংগ্রেস প্রার্থী রবি সাহা। তাঁর মামলা গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে হবে শুনানি।

কলকাতা: পুরভোটের (KMC Election 2021) দিন রাস্তায় ফেলে কংগ্রেস (Congress) প্রার্থীকে মারধরের ঘটনায় হাইকোর্টে হল মামলা। নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবি সাহা (Rabi Saha)। শুনানি হবে কাল। হামলার প্রতিবাদে মিছিল করে কংগ্রেস।

কলকাতা পুরভোটে কংগ্রেস প্রার্থীকে কার্যত বিবস্ত্র করে বেধড়ক মার। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ছবিতে দেখা যাচ্ছে, ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও, দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। এবার যার জল গড়াল আদালত পর্যন্ত।নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরাজিত কংগ্রেস প্রার্থী রবি সাহা। তাঁর মামলা গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে হবে শুনানি।

কংগ্রেস প্রার্থীর অভিযোগ, থানায় অভিযোগ জানালেও কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। কংগ্রেস প্রার্থীর আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, “ভিডিওগ্রাফ করে ছড়িয়ে দিয়েছে তৃণমূল, এটা মানুষের সম্মানের প্রশ্ন। যা করার ছিল তা পুলিশ করেনি। পুলিশ দলদাস হিসেবে কাজ করেছে। একজন প্রার্থীকে যদি এভাবে ফেস করতে হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে?’’ দলীয় প্রার্থীকে মারধরের প্রতিবাদে, বুধবার বিকেলে হেদুয়া পার্ক থেকে মানিকতলা পর্যন্ত মিছিল করে কংগ্রেস। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন দাস অবশ্য আগেই দাবি করেছেন, কংগ্রেস প্রার্থী মত্ত অবস্থায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন। তাই এলাকার মহিলারাই তাঁকে মারধর করে। তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।

এদিকে পুরভোটে সন্ত্রাসের অভিযোগে কলকাতা হাইকোর্টে বিজেপি ও সিপিএমের মামলার শুনানি হবে বৃহস্পতিবার। পুরভোটে ভুয়ো ভোটার ও একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৩৬ ও ১২৬ নম্বর ওয়ার্ডের দুই বাম প্রার্থী। মামলার শুনানি হবে ৬ জানুয়ারি।

আরও পড়ুন: TET Exam: ‘নম্বর দেওয়া ও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গেছে’, হাইকোর্টে স্বীকার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget