এক্সপ্লোর

SSC Scam: পার্থ-অর্পিতার গ্রেফতারির জন্য 'ধন্যবাদ', ফুল-মিষ্টি হাতে ইডি দফতরের বাইরে কংগ্রেস

Congress Comes To Thank ED: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারির ঘটনায় ইডি-কে ধন্যবাদ জানাতে সিজিও কমপ্লেক্সের বাইরে কংগ্রেসের জমায়েত।

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (arpita mukherjee) গ্রেফতারির (arrest) ঘটনায় ইডি-কে (ED) ধন্যবাদ জানাতে সিজিও কমপ্লেক্সের (CGO Complex) বাইরে কংগ্রেসের (Congress ) জমায়েত। ফুল-মিষ্টি নিয়ে হাজির হন কংগ্রেস কর্মীরা। ভিতরে ঢুকতে না দেওয়ায় সিজিও কমপ্লেক্সের বাইরে থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেকট-কে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। 

আগেই সরব কংগ্রেস...
বাকি বিরোধীদের মতো কংগ্রেসও প্রথম থেকে পার্থ-অর্পিতার গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছে। দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইডি যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে, তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দিন তিনেক আগেই বলেন, 'প্রথম দিনই বলেছিলাম মশৈলের চূড়ামাত্র, মমতা বাংলার মানুষকে এই দৃশ্য দেখিয়ে দিলেন।' হালে আবার সংযোজন  'তৃণমূলের ভোটার, সমর্থকরা সৎ, তাঁদের সততা, আন্তরিকতাকে তৃণমূলের নেতারা ব্যবহার করে ধনকুবেরে রূপান্তরিত হয়েছে। বাংলার মানুষ নতুন চেহারা দেখছেন তৃণমূলের। এই তৃণমূলকে দেখে বাংলার মানুষ ভোট দেয়নি।' তবে এদিন যে ভাবে সিজিও কমপ্লেক্সের বাইরে ধন্যবাদ জানাতে হাজির হয়েছিলেন কংগ্রেস কর্মীরা, তা অবশ্য এ যাবৎকালে নজরে আসেনি কারও।

তদন্ত যেখানে...
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা, বিপুল গয়না ও একাধিক নথির হদিশ পাওয়া গিয়েছে। এখন ইডি-র রেডারে একাধিক জমির প্লট। সূত্রের খবর, অর্পিতা ও তাঁর আত্মীয়দের নামে কেনা হয়েছিল জমিগুলি। খোঁজ মিলেছে একাধিক রিয়েল এস্টেটেরও। তা ছা়ড়া  বেশ কিছু অ্যাকাউন্টের কথাও জেনেছে ইডি, বলছে সূত্র। এর মধ্যে ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে খবর। ভুয়ো কোম্পানির ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা বেআইনিভাবে লেনদেন করা হয়েছে। এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোনও লেনদেন করা যাবে না বলেই সেগুলি ফ্রিজ করে দিল ইডি। ইডি আধিকারিকরা আরও জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। কিন্তু এই মুহূর্তে তাঁরা ইডি হেফাজতে। তাই কোনও লেনদেনই করতে পারবেন না। সূত্রের খবর, আগামীদিনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হতে পারে।

আরও পড়ুন:তৃণমূলের ভয় দেখানোর সময় শেষ, এবার কথা বলবে ইডি, আদালত: দিলীপ

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget