এক্সপ্লোর

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর

Rahul Gandhi On Gyanesh Kumar: বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর অবশ্য় কটাক্ষের সুরে বলেছেন জানি না রাহুল গান্ধীর কথায় হাসব, না কাঁদব!

নয়াদিল্লি: মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। এই আবহে চাঞ্চল্য়কর দাবি করেছেন তিনি। জ্ঞানেশ কুমারের উদ্দেশে বলেন, রাজসাক্ষী হয়ে যান। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর অবশ্য় কটাক্ষের সুরে বলেছেন জানি না রাহুল গান্ধীর কথায় হাসব, না কাঁদব!

প্রতিবাদ-বিক্ষোভ-আন্দোলন, পুলিশি ধরপাকড় থেকে প্রাক্তন মুখ্য়মন্ত্রীদের আটক করা জ্ঞানেশ কুমারকে ব্য়বহার করে ভোট চুরির মধ্য়ে দিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহদের ক্ষমতায় টিকে থাকার অভিযোগে উত্তাল দিল্লি! ঐক্য়বদ্ধ বিরোধী থেকে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ছাত্র-যুবদের আন্দোলন এই আবহেই সোমবার ইঙ্গিতপূর্ণ দাবি করলেন রাহুল গান্ধী।

তিনি বলেন, 'রাজসাক্ষী হয়ে যান। খোলাখুলি বলি, আপনি আসল অপরাধী নন। আপনি একটা ভুল করেছেন। আপনি এই ভুলের পিছনে থাকা মাথা নন। এটা আপনার জন্য খুব সহজ, ইস্তফা দিন। বেরিয়ে যান। আমরা জানি, আপনার উপর প্রধানমন্ত্রী, অমিত শাহ, ডোভাল, আদানির চাপ আছে। বুঝতে পারছি যে আপনি কতটা চাপে রয়েছেন। আমরা মানুষকে ক্ষমা করে দিই। আমরা নিষ্ঠুর নই। কিন্তু আমরা সংবিধানকে সুরক্ষিত রাখবই।'

এই নিয়ে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, 'নির্বাচন কমিশনের কোনও সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ার অধিকার গণতন্ত্রে আছে। তবে একমত না হওয়া আর সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ করার মধ্য়ে অনেকটা ফারাক। অভিযোগ তুললে প্রমাণ তো দিতে হবে, যে কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে, কোন নির্দেশ ভুল, সেটা তো বলুন। মিথ্য়ে অভিযোগ তুলবেন না। জনাদেশ পছন্দ হলে গণতন্ত্র, ভোটে হারলে ভোট-চুরি। রাহুল গান্ধীর কথায় হাসব, না কাঁদব জানি না! আমি আগেই বলেছি, এটা দেশের দুর্ভাগ্য় যে, এই দেশ কখনও এত অস্থির, দুর্বল, অরাজক বিরোধী দলনেতা দেখেনি।'

মোদি সরকারের অন্দর থেকেই তাঁর কাছে নানা গুরুত্বপূর্ণ তথ্য় আসছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ বলছেন, 'আপনারা অবাক হয়ে যাবেন, মোদিজি আমি আপনাদের বলছি, আপনার সরকারের ২০০ জন অফিসার আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের তথ্য় দিচ্ছেন। ED-র মধ্য়ে, CBI-এর মধ্য়ে, বিদেশমন্ত্রকের মধ্য়ে, সবাই আমাদের তথ্য় দিচ্ছেন।'

রবিবার কলকাতায় এসে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনার থেকে বিচারপতি, উপাচার্য, কম্পট্রোলার অডিটর জেনারেল, পুলিশ প্রধান, এমন সব লোকজনকে বসানো হবে, যারা সরকারের কব্জায় থাকবে। সবচেয়ে বিপজ্জনক পদ্ধতি হল, যাতে ওই ব্যক্তিরা কব্জা থেকে বেরোতেই পারবে না, এমন লোককে বসিয়ে দাও, যার ঠিকুজি-কুষ্ঠি আপনার হাতে থাকবে। অর্থাৎ এমন লোকজনকে বসানো হবে, যে বেআইনি কাজ করবে এবং তার প্রমাণ সরকারের হাতে থাকবে। জ্ঞানেশ কুমার এমনই একটি লোক।

রাজনৈতিক দাবি পাল্টা দাবি, লড়াই-আক্রমণ চলছে! কিন্তু নানা মহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা-ভরসা অটুট থাকছে তো? 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Spain Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৬৮
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৬৮
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Indranil Sen Arrested:
"ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে টাকা গেছিল মমতার অ্য়াকাউন্টে..", অভিযোগ উঠতেই ED-র নজরে এবার সেই 'মানি-ট্রেল'
ABP Ananda Top 10, 29 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 29 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget