এক্সপ্লোর

RG Kar Doctor Death Protest: "উৎসব পড়ে হবে, আগে লড়াই হবে" আরজি কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে বার্তা কংগ্রেসের

Congress RG Kar Protest: "উৎসব পড়ে হবে, আগে লড়াই হবে", মঙ্গলবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করে এই মন্তব্যই করল দক্ষিণ কলকাতা কংগ্রেস জেলা কমিটির নেতৃত্ব।

কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death case) ঘটনার প্রতিবাদে প্রতিদিন নানা জায়গায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সংগঠিত হচ্ছে। মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যভবন অভিযানের মাঝেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের (Congress South Kolkata district Committee) উদ্যোগে চারু মার্কেট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেই মিছিল থেকে স্লোগান উঠল "উৎসব পড়ে হবে, আগে লড়াই হবে।"

আরও পড়ুন: RG Kar News: 'মনে হয়নি ওটা একজনের পক্ষে করা সম্ভব', মন্তব্য আরজি করের ইন্টার্ন, TMCP নেতা সারিফ হাসানের

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল থেকে আরজি কর হাসপাতালে চিকিৎসক মৃত্যু ঘটনাকে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে ঘাসফুল শিবির ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা। যেভাবে রাজ্যের সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তার তীব্র প্রতিবাদও করেন তাঁরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আরজি করে চিকিৎসক মৃত্যুর ঘটনাকে ভুলে মানুষকে পুজোর উৎসব মেতে ওঠার পরামর্শ দিয়েছেন সেই বিষয় নিয়ে তীব্র আক্রমণ শানান দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন: RG Kar Case: 'বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া', RG কর কাণ্ডে স্লোগানে সরব জুনিয়র চিকিৎসকেরা

তাঁদের কথায়, যেভাবে একজন মহিলা জুনিয়র চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মুখ্যমন্ত্রী মানুষকে পুজোর উৎসবে মেতে ওঠার পরামর্শ দিয়েছেন তা অত্যন্ত অমানবিক। একজন মহিলা হয়ে যেভাবে তিনি মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাকে ভোলানোর চেষ্টা করছেন তা অকল্পনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে তাই, উৎসব পড়ে হবে, আগে লড়াই হবে। জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনার যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে ততদিন কংগ্রেসও রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে। আমরা এর শেষ দেখে ছাড়ব।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Case: RG কর কাণ্ডে বিস্ফোরক গিরিরাজ, 'মমতা এখন দেশের সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতিবিদ..'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget