এক্সপ্লোর

RG Kar Case: 'বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া', RG কর কাণ্ডে স্লোগানে সরব জুনিয়র চিকিৎসকেরা

Junior Doctor Protest On RG Kar Case : নবান্ন থেকে বের হলেন মুখ্যমন্ত্রী, আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, রুমা পাল, কলকাতা: স্বাস্থ্যভবন অভিযানের মাঝেই আলোচনায় আহ্বান জানিয়ে এল স্বাস্থ্য সচিবের ই-মেল। দাবি পূরণ না হওয়ায়, আন্দোলনে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য়মন্ত্রী অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেছেন, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য। যদিও RG কর কাণ্ডে স্লোগানে সরব জুনিয়র চিকিৎসকেরা, 'বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া।'

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাস্তা আটকালে সবার অসুবিধা হয়।কথা বলতে চাইলে জানানো হোক।কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না।' যদিও আন্দোলনকারীদের দাবি, 'আমরা সেদিনই উচ্ছ্বাস প্রকাশ করব, সেদিনই দেবী দুর্গাকে আহ্বান করতে পারব যেদিন আমাদের অভয়া বিচার পাবে। তাঁর আগে আমাদের কোনও উচ্ছ্বাস নেই।' 

এ যেনও সরকার ভার্সেস আন্দোলনরত জুনিয়র চিকিৎসক। কার্যত স্নায়ুর লড়াই। মঙ্গলবার বিকেল পাঁচটা পেরিয়ে গেলেও, কাজে যোগ দিলেন না কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তাররা।পুলিশ কমিশনারের পদত্য়াগ। স্বাস্থ্য় সচিবের পদত্য়াগ। স্বাস্থ্য় অধিকর্তার পদত্য়াগ। স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তার পদত্য়াগের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আন্দোলনে অনড় তাঁরা।স্বাস্থ্য়সচিব চিঠি দিয়ে নবান্নে আলোচনার জন্য় আহ্বান জানালেন, তখন স্বাস্থ্য় ভবনের বাইরে অবস্থানে বসে জুনিয়র ডাক্তাররা! মুখ্য়মন্ত্রী নবান্নে অপেক্ষারত। জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন দাবি পূরণ হলে তবেই কাজে ফেরা।

 স্বাস্থ্য় প্রতিমন্ত্রী   চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,'আন্দোলনকারীরা বলেছিল সরকারের উচ্চ মহল থেকে আলোচনা করতে চাইলে তারা রাজি। স্বাস্থ্য় সচিব ইমেল করেছেন। মাননীয়া মুখ্য়মন্ত্রী অপেক্ষা করছিলেন। আন্দোলনরত চিকিৎসকদের থেকে কোনও খবর পাওয়া যায়নি। কোনও মেলের উত্তর আসেনি। ফলে মাননীয়া মুখ্য়মন্ত্রী সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেছেন।'

আরও পড়ুন, RG কর কাণ্ডে বিস্ফোরক গিরিরাজ, 'মমতা এখন দেশের সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতিবিদ..'

আন্দোলনরত জুনিয়র চিকিৎসক বলেন, আমরা পদত্য়াগের দাবি করেছিলাম। হেলথ সেক্রেটারির তরফ থেকে এই মেলকে আমরা সদর্থক মনে করছি না। এর আগে আমরা লালবাজারে গিয়ে পদত্য়াগ চেয়েছিলাম। মুখ্য়মন্ত্রী বললেন পুজোর জন্য় নিচ্ছি না। যেভাবে যে ভাষায় হেলথ সেক্রেটারির মেল এসেছে তা অপমানজনক। যেভাবে বলা হল নট মোর দ্য়ান দশজন, তাকে আমরা অসম্মানজনক মনে করছি। এই মেলের কোনও উত্তর দেওয়ার দরকার নেই। কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষ ডাকলে আমরা যাব।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget