এক্সপ্লোর

Contai Municipality : একদা অধিকারী পরিবারের ছায়াসঙ্গী, কাঁথি পুরসভায় চেয়ারম্যান পদে শপথ সুবল মান্নার

Contai Municipality : প্রায় ৪ দশক পরে কাঁথিতে বদলেছে ক্ষমতার ভরকেন্দ্র। একার দাপটে কাঁথি পুরসভা দখল করেছে তৃণমূল

ঋত্বিক প্রধান, কাঁথি : কাঁথি পুরসভায় চেয়ারম্যান পদে শপথ নিলেন তৃণমূল নেতা সুবল মান্না। স্থানীয় সূত্রে খবর, অতীতে দীর্ঘ সময় অধিকারী পরিবারের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন তিনি। অধিকারী মিথ ভেঙে দেওয়া কাঁথি পুরসভার লাগাম এখন তাঁরই হাতে। এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারী।

প্রায় ৪ দশক পরে কাঁথিতে বদলেছে ক্ষমতার ভরকেন্দ্র। একার দাপটে কাঁথি পুরসভা দখল করেছে তৃণমূল। কাঁথি পুরসভার রাশ হাতছাড়া হয়েছে অধিকারী পরিবারের। এমনকী শুভেন্দু অধিকারীর পাড়াতেও হেরে গিয়েছে বিজেপি । অধিকারী মিথ ভেঙে দেওয়া সেই কাঁথি পুরসভার লাগাম এবার তুলে দেওয়া হল তৃণমূল কাউন্সিলর সুবল মান্নার হাতে। 

বুধবার কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন সাতবারের কাউন্সিলর। যিনি এবারও তাঁর বরাবরের ঘাঁটি ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। 

জেলা রাজনৈতিক মহলের একটা অংশের পর্যবেক্ষণ, নতুন চেয়ারম্যান নির্বাচনেও যথেষ্ঠ প্রতীকী বার্তা দিয়ে রাখল তৃণমূল। প্রায় ৩০ বছর কাঁথি পুরসভার নিয়ন্ত্রণ ছিল শিশির অধিকারীর হাতে। স্থানীয় সূত্রে খবর, তখন থেকেই অধিকারী পরিবারের ছায়াসঙ্গী ছিলেন সুবল মান্না। 

কিন্তু ১৯৯৫ সালে কোনও কারণে তৎকালীন কংগ্রেস নেতা শিশির অধিকারীর রোষানলে পড়েন তিনি। অধিকারীদের তরফে কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়েই ভোটে জেতেন। অধিকারী পরিবারের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত কাঁথি পুরসভার ভোটে যেখানে শিশির অধিকারীকেও একবার হারতে হয়েছে, সেখানে ৭ বার ভোটে দাঁড়িয়ে ৭ বারই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুবল মান্না। 

চেয়ারম্যান পদে অভিষেকের পর কাঁথির সার্বিক উন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কাঁথি পুরসভার নব নির্বাচিত পুরপ্রধান ও তৃণমূল নেতা সুবল মান্না বলেন, কারোর জন্য কোনও কাজ আটকে থাকে না। ইন্দিরা গাঁধী মারা যাওয়ার পরেও সেই জায়গা পূরণ হয়েছিল। মানুষের আশীর্বাদ নিয়ে প্রথম যখন দায়িত্ব পেয়েছি, কাঁথি শহরকে যানজট মুক্ত করা এবং নিকাশি পরিষ্কার করা, সৌন্দর্যায়ন ফেরানো আমার মুখ্য কাজ।

এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারী। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবারের শপথ অনুষ্ঠানে হাজির হননি কাঁথি পুরসভার তিন বিজেপি কাউন্সিলর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget