এক্সপ্লোর

Suvendu Adhikari: রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ, হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর

ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় দায়ের করেন বিরোধী শুভেন্দু অধিকারী। আজ সেই মামলাই খারিজ করে দিল হাইকোর্ট। 

কলকাতা: হাইকোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর। রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। নেতাইয়ে ঢুকতে বাধা পুলিশের, ডিজির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু। ৭ জানুয়ারি নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় দায়ের করেন বিরোধী শুভেন্দু অধিকারী। আজ সেই মামলাই খারিজ করে দিল হাইকোর্ট। 

আদালত অবমাননার রুল জারি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নেতাই যেতে বাধা দেওয়া নিয়ে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ডিজিপি, ঝাড়গ্রামের এসপি এবং অ্যাডিশনাল এসপি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হ। ৩০ জুলাই তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে বলা হয় দিতে হবে শোকজের জবাবও। 

কী হয়েছিল নেতাই-এ? গত ৭ জানুয়ারি লালগড়ের (Lalgarh) নেতাই (Netai) গ্রামে শহিদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দুর। আগে থেকেই শুভেন্দুর কর্মসূচির ঘোষণা করে দেওয়া হয়েছিল বিজেপি-র (BJP) তরফে। সেই মতো ওই দিন দুপুরে গ্রামের কাছে পৌঁছেও যান শুভেন্দু। কিন্তু সেখানে পুলিশ তাঁর পথ আটকায় বলে অভিযোগ। সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। 

ওই দিন পুলিশকে শুভেন্দু জানান, আদালতের তরফে নেতাই যাওয়ার অনুমতি রয়েছে তাঁর। তার জন্য রাজ্যকে নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে বাধা দিয়ে পুলিশ আসলে আদালতের নির্দেশই অমান্য করছে। কিন্তু এর পরেও গ্রামে ঢোকার অনুমতি পাননি শুভেন্দু। শেষমেশ গ্রামে ঢুকতে না পেরেই ফেরত যেতে হয় তাঁকে। তাতেই আদালত অবমাননার মামলা দায়ের হয়। 

সেই মামলাতেই আদালত অবমাননা রুল জারি হল। আদালত জানিয়েছে, বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন বলে জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাও প্রাপ্য তাঁর। তা নিয়ে আদালতকে আশ্বস্ত করেছিলেন স্বয়ং অ্যাডভোকেট জেনারেল। তার পরেও শুভেন্দুকে কেন বাধা দেওয়া হল, প্রশ্ন তুলেছে আদালত। 

নেতাইয়ে শহিদ-স্মরণে শুভেন্দুর উপস্থিতি ঘিরে বিতর্ক: ২০১১ সালের নেতাই গণহত্যার পর থেকে প্রতি বছর ৭ জানুয়ারি দিনটিতে শহিদ বেদিতে নিয়ম করে মাল্যদান করেন শুভেন্দু। এ বছরও মাল্যদান কর্মসূচি ঠিক করে রাখা হয়েছিল আগে থেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু এ বছর তাঁকে নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিদ্বেষমূলক মন্তব্যের (Hate Speech) প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে জারি করা নোটিস ফেরাল নন্দকুমার থানার পুলিশ (Nandakumar Police Station)। ২৯ অক্টোবর শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করেন আবু সোহেল নামে এক আইনজীবী। সেই মর্মে ৩০ অক্টোবর বিরোধী দলনেতাকে নোটিস পাঠায় নন্দকুমার থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget