এক্সপ্লোর

Kishore Kumar Birthday: কিশোর কুমারের মূর্তিতে মালা দিতে 'বাধা'! জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

Controversy Over Kishore Kumar Birthday Celebration: গেরুয়া শিবিরের দাবি, তাঁরা টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কিশোর কুমারের জন্মদিন পালনের (Kishore Kumar Birthday) অনুষ্ঠান ঘিরেও শুরু হল বিতর্ক। আজ টালিগঞ্জে (Tollygunge) কিশোর কুমারের আবক্ষ মূর্তির কাছে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের প্রধান অতিথি অরূপ বিশ্বাস (Arup Biswas)। টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে জন্মদিন পালনের আয়োজন করে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, তাঁরা টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি। তৃণমূল বিধায়ক (TMC MLA) ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ ঠিক নয়।   

কিশোর কুমারের জন্মদিন পালন ঘিরেও রাজনীতি তরজা: প্রখ্যাত সঙ্গীতশিল্পীর জন্মদিন পালন। যাঁকে ঘিরে, বাঙালি তো বটেই, গোটা দেশের আবেগ জড়িয়ে রয়েছে। আর তাঁর জন্মদিন পালন ঘিরে শুরু হল বিতর্ক। জন্মদিন পালন নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। এদিন টালিগঞ্জে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে কিশোরকুমারের জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ কিশোর কুমারের মূর্তির কাছে জন্মদিন পালনে বিজেপিকে বাধা দেওয়া হয়। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, "প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়নি। কিশোর কুমারকে দখল করেছে তৃণমূল।'' এদিন টালিগঞ্জ মেট্রোর কাছে কিশোর কুমারের জন্মদিন পালন করে বিজেপি। 

কী অভিযোগ রুদ্রনীল ঘোষের? এবিষয়ে অভিনেতা তথা বিজেপি নেতা বলেন, "কিশোর কুমার কারোর একার নয়। কোনও দলের পৈতৃক সম্পত্তি নয় যে মূর্তি আগলে রেখে, মাল্যদান করতে না দিয়ে পুলিশকে দিয়ে অনুমতি ঝুলিয়ে দেব। এই বদমাইশিগুলো নিকেশ করার সময় এসেছে। আমি কোনও রাজনৈতিক দলের পতাকাধারী হয়ে বলছি না। শিল্পী কারোর একার নয়, শিল্পী সবার। তাঁকে সম্মান জানানোর অধিকার সবার রয়েছে। কিশোর কুমার ভারতবর্ষের, তথা বাংলার খুব কাছের। রিজেন্ট পার্ক থানার কাছে লিখিত অনুমতি চেয়েছিলাম। কিন্তু থানা এড়িয়ে যাচ্ছে। প্রমাণ না রাখার জন্য ফোনে ফোনে কথা সারছেন।''

আরও পড়ুন: SSC Scam: কী রহস্য 'ফোর্ট ওয়েসিস'-এ? রবীন্দ্র সরোবর থানায় কথা সেরে পণ্ডিতিয়া রোডের আবাসনে তল্লাশি ইডি-র

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget