এক্সপ্লোর

Cooch Behar: উত্তপ্ত কোচবিহার, বিজেপির বিক্ষোভ, বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার ১০

West Bengal: রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃত ১০ জনের মধ্যে মহিলা আইনজীবী-সহ ৩ মহিলার জামিন ।

কোচবিহার: পুলিশ সুপারের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঘিরে তপ্ত কোচবিহার (Cooch Behar) । পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে অবরোধেও লাঠিচার্জ পুলিশের । বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে ।                   

রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃত ১০ জনের মধ্যে মহিলা আইনজীবী-সহ ৩ মহিলার জামিন । মহিলার স্বামী পার্থ রায় সহ ৫ জনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের । বাকি ২ জনের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ কোচবিহারের বিশেষ আদালতের ।                    

কোচবিহার কোতোয়ালি থানার কাছে বিজেপির বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি । বাজি ফাটানোয় কোচবিহারে 'মারমুখী' এসপি! প্রতিবাদ বিজেপির । কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা । কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় ।                          

কালীপুজোর রাতে লাগাতার শব্দবাজি ফাটানোর অভিযোগে প্রতিবেশীদেরকে মারধর করার অভিযোগ ওঠে কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে । যদিও পুলিশ সুপারের বক্তব্য, কোনও মারধরের ঘটনা ঘটেনি । মারধরের প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করেন এলাকাবাসী । অবরোধেও লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ।           

বাংলোর সামনে শব্দ বাজি ফাটানোর অভিযোগে 'মারমুখী' পুলিশ সুপার! বাজি ফাটানোর অভিযোগে স্থানীয় শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ! মারধরের সিসি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ।                                                                         

অভিযোগ, এই ঘটনায় আহত মহিলা সহ বেশ কয়েকজন শিশু । কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের । রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলার সামনে বাজি ফাটানোর অভিযোগ । যদিও মারধরের অভিযোগ অস্বীকার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের । তিনি বলেছেন, 'অনেক রাত পর্যন্ত বাজি ফাটাচ্ছিলেন এলাকার লোকজন । ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে বারণ করি, কেউ কথা শোনে না ।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget