এক্সপ্লোর

Udayan Guha Warning: ‘সুবিধে নিয়ে বিশ্বাসঘাতকতা করলে দুয়ারে প্রহার প্রকল্প’, হঁশিয়ারি উদয়নের

Cooch Behar News: পুরভোটের আগে ফের বিতর্কে উদয়ন গুহ।ভোট না দিলে প্রহারের দাওয়াই দিলেন তৃণমূল বিধায়ক।শাসক নেতার হুঁশিয়ারিতে দানা বেঁধেছে বিতর্ক।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুরভোটে (Municipal Election) কেউ বিশ্বাসঘাতকতা করলে তারজন্য চালু হবে দুয়ারে প্রহার (Duare Prahar) প্রকল্প। আজ কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata) দলীয় কর্মিসভায় এই ভাষাতেই হুঁশিয়ারি  (Warining)দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (TMC MLA Udayan Guha) । এখন থেকেই সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন শাসক দলের বিধায়ক, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

পুরভোটের আগে ফের বিতর্কে উদয়ন গুহ।ভোট না দিলে প্রহারের দাওয়াই দিলেন তৃণমূল বিধায়ক।শাসক নেতার হুঁশিয়ারিতে দানা বেঁধেছে বিতর্ক।

পুরভোটের প্রস্তুতিতে রবিবার কোচবিহারের দিনহাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি কর্মিসভা করে তৃণমূল।আর এই কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ।পুরভোটে তৃণমূলকে ভোট না দিলে যে রেয়াত করা হবে না, সাফ জানিয়ে দেন তিনি।

দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, নারায়ণের ভাণ্ডারের সুযোগ নিয়ে পুরভোটে যদি বিশ্বাসঘাতকতা করেন তারজন্য আর একটি নতুন প্রকল্প চালু করা হবে, সেটি হল দুয়ারে প্রহার, সেকথাটা যেন মাথায় থাকে, দুয়ারে প্রহারের মুখোমুখি হতে না চাইলে সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে চলুন।

 উদয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেছেন, দিনহাটার বিধায়ক বিধানসভার উপনির্বাচনে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট করেছিলেন ,এবার পুরভোটের আগে সেই সন্ত্রাসই তৈরি করতে চাইছেন, তাই কর্মী-সমর্থকদের একথা বলেছেন, এখনই তিনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন।

উদয়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে বিজেপি।

তবে এবারই প্রথম নয়। এর আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন উদয়ন গুহ। কখন হুমকি দিয়েছেন বিরোধী দলকে। বলেছেন, বদল অনেক হয়েছে, এবার বদলের সঙ্গে সঙ্গে বদলাও চাই।

আবার কখনও নিজের দলের অপর গোষ্ঠীর উদ্দেশে দিয়েছেন শাসানি। বলেছিলেন, আপনি INTTUC-র নাম করে আলাদা করে মিটিং করবেন, সেখানে নেতাদের আমন্ত্রণ করবেন না, আর আপনাকে সব মিটিংয়ে আমন্ত্রণ জানানো হবে, সেটা তো হবে না।

এই অবস্থায় পুরভোটের আগে দিনহাটার তৃণমূল বিধায়কের নতুন হুমকি ঘিরে শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget