এক্সপ্লোর

Cooch Behar News: সাপে কামড়ানো রোগীর চিকিৎসায় সঙ্গে নিয়ে আসা হল সাপ !

Cooch Behar Snake Incident: সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা করাতে তার সঙ্গে নিয়ে আসা হল সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা করাতে তার সঙ্গে নিয়ে আসা হল সাপ (Snake) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Tufanganj Hospital)। অসমের হালাকুরার বাসিন্দা এক মহিলাকে কামড়ায় সাপ। এরপরে তার বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। এবং সঙ্গে করে সেই সাপটিকেও নিয়ে আসে। সাপ দেখে প্রথমে হকচকিয়ে যায় হাসপাতালের কর্মীরা (Hospital Worker)। এরপরে এক সর্বপ্রেমীকে খবর দেওয়া হলে তিনি এসে সাপটিকে অন্যত্র ছেড়ে দেন।

লিফলেট, ব্যানার ,সচেতনামূলক অনুষ্ঠান হওয়া সত্ত্বেও বাইশ সালেও বাংলার বুকে এহেন ঘটনা ঘটেই চলেছে। তারপরেও চলতি মাসের শুরুতেই দক্ষিণ ২৪ পরগণায় একটি এমন ঘটনা ঘটেছে। ঘুমের মধ্যে একরত্তির শরীরে সাপের ছোবলের ঘটনা ঘটে। কিন্তু তড়িঘড়ি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার বদলে, ওঝার দ্বারস্থ হয় ওই পরিবার। যার পরিণতি হয় মর্মান্তিক। ঘণ্টার পর ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে থেকে মৃত্যু হয় তাঁর। এখনও বাংলার প্রত্যন্ত এলাকাগুলি কুসংস্কারের আচ্ছন্ন। সচেতনতার অভাব রয়েছে সেখানে।এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ বলে মনে করা হচ্ছে। সাপের ছোবল সত্ত্বেও ওঝার কাছে ফেলে রাখা হয় শিশুকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম শুভ বর। যার বয়স মাত্র আট বছর। মা-বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। রোজগারের তাগিদে দিল্লিতে থাকেন তাঁরা। বাড়িতে ঠাকুমা ও ঠাকুরদার সঙ্গে থাকত  শুভ। তাঁর দিদিও গ্রামের বাড়িতেই থাকে। রাতে ঠাকুমা এবং দিদির সঙ্গেই ঘুমিয়ে পড়ে সে। ভোরের দিকে সে আচমকা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ঘুম ভেঙে যায় শুভ-র ঠাকুমার। বিছানায় বিশাল আকারের একটি বিষধর সাপ দেখতে পান তিনি।ওই সাপের ছোবলেই নাতি যে যন্ত্রণায় কাতরাচ্ছে, বুঝে উঠতে বেশি সময় লাগে না। সঙ্গে সঙ্গে সকলকে ডাক দেন তিনি। 

আরও পড়ুন, 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু


এদিকে এই ঘটনার পর এলাকার স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যাননি তিনি।  ঝাড়ফুঁকের উপরই ভরসা রাখেন ওই প্রবীণ দম্পতি। সেই মতো নিরঞ্জন বর নামের এলাকার এক ওঝার বাড়িতে শুভকে নিয়ে হাজির হন তাঁরা। সেখানে ঘণ্টা পেরিয়ে যায়, চলতে থাকে ঝাঁড়ফুঁক। কিন্তু কিছুতেই পরিস্থিতির উন্নতি হয়নি। বরং যত সময় এগোতে থাকে, ততই শুভর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ক্রমশ অবসন্ন হয়ে পড়তে থাকে সে। শেষমেশ স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুভকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget