এক্সপ্লোর

Paresh Adhikari: 'আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম', এসএসসি মামলায় ইডি অভিযান নিয়ে প্রতিক্রিয়া পরেশের

ED on Paresh Adhikari: রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার সাতসকালেই পরেশ অধিকারীর বাড়ি অভিযান চালায় ইডি। এরপরেই ইডি অভিযান নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী।

কোচবিহার,মেখলিগঞ্জঃ রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার সাতসকালেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি অভিযান চালায় ইডি। তবে এদিন শুধুই পরেশ অধিকারীর বাড়িতেই নয়, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ রাজ্যের ১৩ জয়াগায় এদিন ইডি অভিযান চালিয়েছে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানের পরেই, এদিন পরেশ অধিকারী বলেছেন, আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম। অর্থাৎ বাড়ি থাকলে একেবারে ইডি আধিকারিকদের আপ্যায়নে মুড়ি খাওয়াতেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, "হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন'' মমতাকে চ্যালেঞ্জ সুজনের

'আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম'-পরেশ অধিকারী

এদিন সাতসকালে পরেশ অধিকারীর বাড়ি অভিযান চালায় ইডি। কিন্তু সেই সময়ে নিজের বাড়িতে ছিলেন না এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়ানো রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। তিনি কলকাতায় রয়েছেন এবং বাড়ি সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না বলে জানান তিনি। এরপরেই পরেশ অধিকারী বলেন, 'আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম।' প্রসঙ্গত, রাজ্যে এসএসসি মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী সহ আরও অনেকেরই। এদিকে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীরও এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর এনিয়ে তদন্ত শুরু হয়। তারপরেই কম নাম্বার পেয়েও কীভাবে চাকরি হয়েছে, এদিকে যোগ্য নাম্বারেও চাকরি পাননি ববিতা সরকার, এই তথ্য প্রকাশ্যে আসতেই, এই মামলায় , পরেশ কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

এই প্রথমবার রাজ্যের মন্ত্রীদের বাড়ি সরাসরি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি

তবে এসএসিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথমদিকের তলবে পার্থ-পরেশের হাজিরা নিয়ে রীতিমত কালঘাম ছোটে তদন্তকারী অফিসারদের। একদিকে উত্তরবঙ্গ থেকে রওনা দিয়ে শিয়ালদহ আসার পথে আচমকাই নিখোঁজ হয়ে যান পরেশ অধিকারী। পরে জানা যায়, তিনি সরকারি গেস্ট হাউজে উঠেছেন। পরে গিয়ে ফের হাইকোর্ট কড়া নির্দেশ দিলে শেষ অবধি তলবে হাজিরা দেন। অপরদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হলে, তার অসুস্থতার খবর প্রকাশ্যে। কিন্তু অনুব্রত-র মত ঘটনা যাতে পুনরায় না ঘটে, তাই হাইকোর্ট পরিষ্কার জানায়, তলবে হাজিরা দেওয়ার আগে কোনও সরকারি হাসপাতালে ভর্তি হওয়া চলবে না। যদিও এদিন এসএসসি দুর্নীতি মামলায় এই প্রথমবার রাজ্যের মন্ত্রীদের বাড়ি সরাসরি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget