এক্সপ্লোর

Cooch Behar News: ছেলের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বাবাকে কুপিয়ে খুন, শুরু রাজনৈতিক বাকযুদ্ধ

Cooch Behar News: ছেলের সঙ্গে প্রতিবেশীর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। জীবন দিয়ে তারই মাশুল গুনলেন বছর ৭০-র বাবা।প্রতিবেশীকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটার হোপদহে।

 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কের ( extra-marital affairs) জেরে বাবাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।  দিনহাটার (Dinhata) হোপদহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Cooch Behar) অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ছেলের সঙ্গে প্রতিবেশীর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। জীবন দিয়ে তারই মাশুল গুনলেন বছর ৭০-র বাবা। প্রতিবেশীকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটার হোপদহে। মৃত্যু হয়েছে বছর সত্তরের বিনোদচন্দ্র অধিকারীর।

স্থানীয় সূত্রে খবর, বিনোদচন্দ্রের ছোট ছেলে আবীরচন্দ্র অধিকারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল প্রতিবেশী সুশান্ত বর্মনের স্ত্রীর। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। রবিবার দুপুরে চরমে ওঠে পরিস্থিতি। মৃতের পরিবারের অভিযোগ, আচমকাই হোপদহ বাজারে বিনোদচন্দ্রের বড় ও মেজো ছেলের ওপর চড়াও হন সুশান্ত। তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, ধাওয়া করে বাড়িতে চলে আসেন সুশান্ত। ‍বছর সত্তরের গৃহকর্তাকে কাছে পেয়ে এলোপাথারি কোপাতে শুরু করেন। দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিনোদচন্দ্রকে মৃত বলে ঘোষণা করা হয়।

মৃতের ছেলে প্রভাস অধিকারী  জানিয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ঝামেলার সূত্রপাত।      তাঁর ভাইয়ের সঙ্গে সুশান্তর স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকার বিষয়ে ওরা থানায় অভিযোগ করে। তারপর তাঁদের ওপর হামলা চালানো হয় এবং এই হামলায় তাঁদের বাবাকে মেরে ফেলা হয়েছে।

মৃতের পরিবার এই ঘটনায় রাজনীতিকে জড়ায়নি। তবে মৃতের ছেলে আবীরচন্দ্রকে তাদের তপশিলি মোর্চার মণ্ডল সভাপতি বলে দাবি করে, তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেছেন, আবীর তপশিলি মোর্চার মণ্ডল সভাপতি, বিজেপি করাতেই তার বাবাকে খুন করেছে তৃণমূল।

তৃণমূলের কোচবিহার কোর কমিটির সদস্য পার্থপ্রতিম রায় বলেছেন, পারিবারিক বিবাদ নিয়ে রাজনীতির চেষ্টা হচ্ছে। বিজেপি লাশ খুঁজে বেড়াচ্ছে, পুলিশ তদন্ত করবে।

অভিযুক্ত সুশান্ত বর্মনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget