এক্সপ্লোর

India Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে ১৬৩ ধারা, নয়া নির্দেশিকা কোচবিহারে

পাশাপাশি সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাট-বাজার ও দোকান রয়েছে সেগুলি রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভারত-পাক (India Bangladesh Border) সংঘাতের আবহেই কোচবিহারে এবার নয়া নির্দেশিকা। দিনহাটার ভারত-বাংলাদেশ সীমান্তে ১৬৩ ধারা। আগামী ৩০ জুন পর্যন্ত বিধি নিষেধ জারি প্রশাসনের।

সীমান্তে ভারত পাকিস্তান সংঘাতের আবহে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি করল প্রশাসন। এই নিয়ে ইতিমধ্যে দিনহাটা মহাকুমা শাসকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত আগামী ৩০ শে জুন পর্যন্ত চলাচলের উপর বিশেষ বিধি নিষেধ থাকছে। বিশেষ করে সীমান্ত এবং সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে আগামী ৩০ জুন পর্যন্ত রাত ৯টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কোনওরকম পরিবহন নিষিদ্ধ।                 

পাশাপাশি সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাট-বাজার ও দোকান রয়েছে সেগুলি রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। একইসঙ্গে সীমান্তের পাশে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত গবাদি পশুর বিচরণ একেবারেই নিষিদ্ধ। আর এই সমস্ত বিষয়ে প্রশাসনিক নির্দেশিকা যদি কেউ লংঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এই বিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন সীমান্ত এলাকায় মহকুমা শাসকের নির্দেশে ১৬৩ ধারা জারি করা হয়েছে। অপরদিকে এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, "সীমান্তে সুরক্ষার জন্য এবং দেশের প্রয়োজনে সাধারণ মানুষের একটু অসুবিধা হলেও প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে।''

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে চিন্তা বাড়াচ্ছে এরাজ্য়ের সঙ্গে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা। কোচবিহারের তিন বিঘা করিডর সরু অংশ দিয়েই দুই ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতায় চলে যাতায়াত। কিন্তু চিন্তার বিষয় হল, এই অংশটি পুরোপুরি কাঁটাতার বিহীন। বর্তমান পরিস্থিতিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনবিঘা করিডর ঘিরে, BSF জওয়ানরা টহল দিচ্ছেন। ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেখানে কাঁটাতারের বেড়া নেই। সেখানে টাওয়ার বাড়ানো হয়েছে। মালদার হবিবপুর সীমান্তের উল্টোদিকেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, আর দুই দেশের সীমান্ত নির্ধারণ করেছে মহানন্দা নদী। 

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget