এক্সপ্লোর

Cooch Behar News: কীভাবে খুন ? অভিযুক্তকে সঙ্গে নিয়ে শীতলকুচিকাণ্ডের পুনর্নিমাণ পুলিশের

Cooch Behar Sitalkuchi Murder Case: কোথা দিয়ে সে বাড়িতে ঢুকেছিল ? কীভাবে তিনজনকে খুন করল ? অভিযুক্তকে সঙ্গে নিয়ে শীতলকুচির খুনের ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শীতলকুচির খুনের (Sitalkuchi Murder Case) ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ। আজ এই ঘটনার অভিযুক্ত বিভূতিভূষণ রায়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনর্নিমাণ করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার ভার্মা।

গত ৭ এপ্রিল সকালে কুপিয়ে খুন করা হয় তৃণমূল নেতা বিমল কুমার বর্মন, তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য নীলিমা বর্মন এবং তাঁদের এক মেয়ে রুনা বর্মনকে। এছাড়াও গুরুতর আহত হয় আর এক মেয়ে ইতি বর্মন। খুদের সময় দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। জেরায় বিভূতিভূষণ রায় আগেই খুনের কথা স্বীকার করেছে। সে একাই তিন জনকে খুন করেছে বলে দাবি তার। সেই মতো আজ ঘটনার পুনর্নিমাণ করা হয়, কোথা দিয়ে সে বাড়িতে ঢুকেছিল ? কীভাবে তিনজনকে খুন করল ? সেই ঘটনা পরম্পরা পুলিশকে দেখিয়ে দেয় সে।

 ঘটনার পর স্থানীয় সূত্রে খবর আসে, শীতলকুচির হাসপাতাল পাড়ায়, শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়, নীলিমা বর্মনের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। পঞ্চায়েত সদস্য়া, তাঁর স্বামী, বিমল কুমার বর্মন ও দুই মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। এই বিমল কুমার বর্মনও তৃণমূলের স্থানীয় নেতা। শীতলকুচির তৃণমূলের SC সেলের সভাপতি ছিলেন তিনি। এদিকে, হামলার ঘটনায় চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দুষ্কৃতীদের একজনকে ধরেও ফেলে তারা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদিকে, হাসপাতালে নিয়ে গেলে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য়া, তাঁর স্বামী ও বড় মেয়ে রুণা বর্মণকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

আরও পড়ুন, ২১ সালে পলাতক, তাজা হাওয়ার স্বাদ শেষ তেইশেই ! নববর্ষে গ্রেফতার খুনের দায়ে অভিযুক্ত

নদিয়ার হাঁসখালিতে একইভাবেই দুষ্কৃতীরা খুন করে অপর এক তৃণমূল নেতাকে (TMC Leader Killed)। নদিয়ার (Nadia) হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়া গ্রামে ওই হাড়হিম করা ঘটনা ঘটেছিল। বাজারের মধ্যে চায়ের দোকানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আমোদ আলি বিশ্বাসকে। এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের হয়। তবে নিহত তৃণমূল নেতার বিরুদ্ধেও খুন, বোমাবাজি, অস্ত্র মজুত রাখার একাধিক অভিযোগ ছিল। রাজনৈতিক কারণ, ব্যক্তিগত শত্রুতা নাকি, পুরনো অপরাধ-যোগ, খুনের মোটিভ নিয়ে এরপরেই তদন্তে নামে পুলিশ।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget