এক্সপ্লোর

Cooch Behar News: ২২ বছরের দল, রাজ্যে ক্ষমতায় ১১ বছর, এতদিনে কোচবিহারে স্থায়ী পার্টি অফিস পেল তৃণমূল

TMC Updates: তৃণমূল গঠনের পর পেরিয়ে গেছে প্রায় ২৪ বছর। ১১ বছর ধরে, রাজ্যে ক্ষমতায় ঘাসফুল শিবির। কিন্তু এতদিন পর কোচবিহার জেলায় উদ্বোধন হল তৃণমূলের স্থায়ী জেলা পার্টি অফিসের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: অবশেষে কোচবিহারে (Cooch Behar News) তৈরি হল তৃণমূলের (TMC) স্থায়ী জেলা অফিস। তৃণমূল গঠনের পর এই প্রথম কোচবিহারের নিউটাউন এলাকায় হল তৃণমূলের স্থায়ী জেলা অফিস (TMC Party Office)। এতদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় অস্থায়ী পার্টি অফিস করে দলের কাজকর্ম সামলাতেন জেলা সভাপতিরা। শনিবার কোচবিহারের নিউটাউন এলাকায় উদ্বোধন হল তৃণমূলের দ্বিতল জেলা পার্টি অফিসের। ছিলেন রাজ্যের তিন মন্ত্রী মলয় ঘটক, উদয়ন গুহ, পুলক রায়।

দল গঠনের ২২ বছর পর কোচবিহারে পার্টি অফিস পেল তৃণমূল

তৃণমূল গঠনের পর পেরিয়ে গেছে প্রায় ২৪ বছর। ১১ বছর ধরে, রাজ্যে ক্ষমতায় ঘাসফুল শিবির। কিন্তু এতদিন পর কোচবিহার জেলায় উদ্বোধন হল তৃণমূলের স্থায়ী জেলা পার্টি অফিসের। প্রায় দু’মাস আগে কোচবিহার জেলা তৃণমূলে ব্যাপক রদবদল হয়েছে। পার্থপ্রতিম রায়কে সরিয়ে জেলা সভাপতি করা হয়েছে অভিজিৎ দে ভৌমিককে। রদবদলের দু’মাস পর, স্থায়ী জেলা পার্টি অফিস পেল কোচবিহার।

কোচবিহারে তৃণমূলের প্রথম স্থায়ী জেলা অফিস নিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "আগামী বৃহস্পতিবার পার্টি অফিসের রেজিস্ট্রি, কুপন ছাপিয়ে করব, অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে।"  যদিও শাসকদলকে খোঁচা দিয়েছে বিজেপি (BJP)। জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "তৃণমূলের ক্লাব কালচার, সেটা বেশিদিন টিকবে না, পার্টি অফিসও বেশিদিন টিকবে না।"

আরও পড়ুন: Bangladesh: মহালয়ার দুপুরে নৌকাডুবি বাংলাদেশে, আট শিশু-সহ মৃত কমপক্ষে ২৪

গত কয়েক বছরে, কোচবিহারে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে, বদলেছে দলের জেলা অফিসের ঠিকানাও। রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি থাকাকালীন, কোচবিহারের মা ভবানী চৌপথীতে ছিল তৃণমূলের অস্থায়ী জেলা অফিস। বিনয়কৃষ্ণ বর্মন জেলা সভাপতি হওয়ার পর, মা ভবানী চৌপথীর অফিসেই দলের কাজকর্ম সামলাতেন।

কোচবিহারে তৃণমূলের জেলা নেতৃত্বেও রদবদল

এর পর সভাপতি হন পার্থপ্রতিম রায়। তিনি নিজের বাড়ি থেকেই দলের কাজকর্ম পরিচালনা করতেন। গিরীন্দ্রনাথ বর্মনের আমলে আবার গোলবাগান এলাকায় একটি ভাড়াবাড়িতে তৈরি হয় জেলা সভাপতির অফিস। ১ অগাস্ট গোলবাগানে জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন পার্থপ্রতিম রায়। ঘটনাচক্রে সেদিনই জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরানো হয়। বন্ধ হয়ে যায় সেই অফিসও। নতুন জেলা সভাপতির দায়িত্ব পান অভিজিৎ দে ভৌমিক।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget