এক্সপ্লোর

Cooch Behar News: রাস্তার কাজ নিয়ে ঠিকাদারকে ধমক তৃণমূল নেতার, ভাইরাল অডিও ক্লিপ

Cooch Behar TMC:এই ঘটনাকেই কেন্দ্র করে সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাস্তার কাজ করতে গেলে লাগবে দলের অনুমোদন। এই কথা বলেই রাস্তা তৈরির ঠিকাদারকে ধমক দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তৃণমূল নেতার বিরুদ্ধে। হুমকির ঘটনায় ভাইরাল রয়েছে কথোপকথনের অডিও। আর এই ঘটনাকেই কেন্দ্র করে সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

কী রয়েছে ওই অডিওতে?
ভাইরাল হওয়া অডিওতে যে দুটি গলা শোনা যাচ্ছে, তার একটি হাড়িভাঙার তৃণমূল অঞ্চল সভাপতি সামশের আলি এবং অন্যটি ঠিকাদারের গলা বলে দাবি। সেখানে শোনা যাচ্ছে, একটি গলা বলছে, 'রহমতকে অর্ডার দিয়েছেন, এটা যেমন ঠিক কথা, তাহলে এই রাস্তার... প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কোনও প্রয়োজন বোধ করলেন না?' তখন অন্য গলাটি বলছে, 'প্রধানের সঙ্গে তো কথা হয়েছে, প্রধান তো বলেছেন, সব কথা বলে নেব।' তারপর পাল্টা অন্য গলাটি বলছে, 'Who are you? প্রধান কে?' তখন অন্য গলাটি, যেটা ঠিকাদারের গলা বলে দাবি করা হচ্ছে, তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'সেটা আমি কী করে বলব দাদা?'

পঞ্চায়েত ভোটের মুখে, উন্নয়নে গতি আনতে রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্প হাতে নিয়েছে তৃণমূল সরকার। রাজ্য বাজেটেও এর উপর জোর দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই রাস্তার কাজ নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ও এক ঠিকাদারের কথোপকথনের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 

রাস্তা করার আগে, কেন তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলা হয়নি? এই প্রশ্ন তুলে যিনি ঠিকাদারকে কার্যত ধমক দিচ্ছেন, তিনি কোচবিহারের হাড়িভাঙা অঞ্চলের তৃণমূলের সভাপতি। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'এই রাস্তা কে অনুমোদন করেছে? প্রধান অনুমোদন করেছে না পার্টি করেছে?' তখন ঠিকাদার বলছেন, 'সেটা কী করে বলব দাদা।' তখন সামশের আলি বলছেন, 'সেটা কী করে বলবেন না বলবেন দেখার দরকার নেই। রহমতকে বললাম, আমি স্পট দেখিয়েছি সেখানে মাল ফেলতে হবে। তারপর আপনি বসবেন, কথা হবে। তারপর কাজ হবে। কথাটা বুঝেছেন?' তা শুনে ঠিকাদার প্রশ্ন করেন, 'কার সঙ্গে বসতে হবে?' তখন সামশের আলি বলেন, 'অঞ্চল সভাপতির সঙ্গে বসতে হবে, পার্টির সঙ্গে বসতে হবে।....এটা পার্টির কাজ।'

ভাইরাল অডিওটি যে তাঁর, তা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এই ঘটনা ঘিরে সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের বিবাদ। সামশের আলি বলেন, 'দলের স্বার্থেই আমি এটা করেছি, কারণ স্থানীয় তৃণমূল প্রধান কোনও উন্নয়নের কাজ করছেন না।' পাল্টা তৃণমূল নেতা ও হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর দেবনাথ বলেন, 'দীর্ঘদিন থেকে অঞ্চল সভাপতি উন্নয়নের কাজে বাধা তৈরি করছেন।'

পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, 'এটা তো তৃণমূলের চরিত্র, এই যে রাস্তার কাজ শুরু হয়েছে, কাটমানির কাজ শুরু হয়েছে, কে কতটা কামাতে পারে, পঞ্চায়েত ভোটের আগে সেসবই চলছে, টাকা দিতে পারছে না বলে হুমকি দিচ্ছে।' অডিও ক্লিপের সত্যতা থাকলে দল ব্যবস্থা নেবে বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়।

আরও পড়ুন: আগেই নষ্ট ইঞ্জিন ও চেসিস নম্বর, কয়লা মাফিয়া খুনের পিছনে 'মাথা' কার?

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget