এক্সপ্লোর

Udayan Guha: 'সবাই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন' ', হুমকি দিয়ে উদয়ন বললেন..

Udayan Attacks BJP:লোকসভা ভোটের আগে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি, ফের হুঁশিয়ারি দিয়ে কী বললেন উদয়ন গুহ ?

শুভেন্দু ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোচবিহার: বছর পেরোলেই আসছে লোকসভা ভোট। তার আগে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। বাড়ছে হুমকি-হুঁশিয়ারি। এবার ফের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan guha) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'কারও গায়ে যদি আমাদের কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ি থেকে বের করে করে পেটানো হবে, সেই কথাটা যেনও মাথায় থাকে।' সন্ত্রাস ইস্যুতে ফের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কালো পতাকা দেখানো, দাড়ি-গোঁফ উপড়ে নেওয়া, শোলের 'জয়-বীরু'কটাক্ষের পর এবার বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি দিলেন উদয়ন গুহ। 
 
নিশীথকে নিশানা উদয়নের 

সম্প্রতি নিজের বিধানসভা এলাকায় ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পদযাত্রা শুরু করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এদিন সেই পদযাত্রা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে। সেখান থেকেই সন্ত্রাস ইস্যুতে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন উদয়ন গুহ। উদয়ন গুহ বলেছেন, এখানে এমন একটা সন্ত্রাসের বাতাবরণ কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে বিজেপি করেছে যে, তৃণমূলের কর্মীরা তো বটেই, সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে বা কোনওরকম অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান।  কারও গায়ে যদি একটু আঁচড় পড়ে, তাহলে এটা বলছি আমি একটা মন্ত্রী হয়ে, হয়ত আইনের খেলাফ হচ্ছে, তবু বলছি যে, কারও গায়ে যদি আমাদের কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, সেই কথাটা যেন মাথায় থাকে। 

আরও পড়ুন, জয়নগরে ত্রাণ নিয়ে যেতে 'পুলিশি বাধা', আদালতের দ্বারস্থ সিপিএম

পাল্টা চ্যালেঞ্জ দিলীপের
 
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, বারবারই ডায়লগ দেন এরকম। কিন্তু ওনার পার্টির লোকেদের তাড়া খেয়ে পালিয়ে এসে উনি রবি ঘোষের বাড়িতে উঠেছিলেন। সেটা যেন ভুলে না যান। বিজেপি হিংসা করে না, মারপিট করে না। কিন্তু কেউ করতে এলে, আটকাতে পারে। উদয়ন গুহ যখন নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন, তখন চুঁচুড়ার তৃণমূল বিধায়কের মুখেও শোনা গেছে হুমকির সুর।নিজের এলাকায় পুকুর ভরাটের অভিযোগ পেয়ে এদিন ঘটনাস্থলে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। সেইসময় জমির দাবিদারকে হুমকি দেন অসিত মজুমদার! চুঁচুড়া  তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার বলেছেন, মেরে হাড়গোড় ভেঙে দেব একদম। মেরে হাড়গোড়। ওসি-কে ডাকুন তো। ডাকো ওসি-কে। এদের একটাকেও যেন বেরিয়ে না যায়।'  

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget