এক্সপ্লোর

Rabindra Nath Ghosh : ' লাইনে ৩ বিধায়ক, খাঁচা ফাঁকা হয়ে যাবে ' বিজেপিতে ভাঙনের হুঙ্কার রবীন্দ্রনাথ ঘোষের

Abhishek Banerjee : তৃণমূলের তরফে দাবি, দলবদলের অপেক্ষায় রয়েছেন বিজেপির ১৩ জন বিধায়ক! গেরুয়া শিবির অবশ্য আমল দিতে নারাজ ঘাসফুল শিবিরের দাবিকে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক (BJP MLA ) সুমন কাঞ্জিলাল  দল ছাড়ার পরে, বিজেপির বিধায়ক সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৬৯-তে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে যে দলবদলের পর রাজ্য রাজনীতিতে কার্যত জল্পনার বহর। একাধিক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে 'দরজা' খুলে দেওয়ার দাবি করেছিলেন, তাহলে কি শেষমেশ দলবদলের সেই দরজা খুলেই দিল ঘাসফুল শিবির ? জল্পনার বহর যখন জোরাল, তখনই নতুন হুঙ্কার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের (Rabindra Nath Ghosh)। কোচবিহারের তৃণমূল নেতার দাবি, 'লাইনে রয়েছেন বিজেপির ৩ বিধায়ক।'  পাশাপাশি বিজেপিতে ভাঙান প্রসঙ্গে তাঁর হুঁঙ্কার 'ফাঁকা হয়ে যাবে'।

রবীন্দ্রনাথ ঘোষের হুঙ্কার

'লাইনে আছেন কোচবিহারের ৩ বিধায়ক, খাঁচা ফাঁকা হয়ে যাবে' কোচবিহার (Cooch Behar) বিজেপিতে ভাঙনের হুঙ্কার রবীন্দ্রনাথ ঘোষের। এক কদম এগিয়ে তিনি জুড়েছেন, 'বিধায়ক ছাড়া অন্য কাউকে নিয়ে কী করব, ৩জন বিধায়ক আছে। ২০২৪ আসতে আসতেই খাঁচা থেকে পাখি পালিয়ে যাবে', আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগের পরে প্রাক্তন মন্ত্রীর হুঙ্কার ।

লাইনে ১৩ জন !

সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছিল, দল বদলের লাইনে রয়েছেন ১৩ জন বিজেপি বিধায়ক। তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ট্যাগ করে ট্যুইটারে লিখেছেন, ক্যামাক স্ট্রিটের দরজায় অপেক্ষায় আছেন আরও ১৩ জন ! যে জল্পনা উসকে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষও। তাঁর মুখেও শোনা গিয়েছে ১৩ জনের প্রসঙ্গ। যার পরই প্রশ্ন জোরালো হয়েছে, বিরোধী দলনেতার মর্যাদা টিকবে তো বিজেপির ?

তৃণমূলের যে দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'ভিতরে বিজেপি, বাইরে বলবে সরকারের সঙ্গে আছি'
বিধানসভায় ৭৫জনই বিধায়ক বিজেপিতেই, দাবি শুভেন্দুর। কুণালের ১৩জন বিধায়ক বিজেপি ছাড়ার অপেক্ষার দাবি খারিজ।

সম্প্রতি খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে, শোরগোল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। তাতে অন্য় মাত্রা যোগ করেছিল এই ভাইরাল ছবি। যেখানে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে দেখা গেছিল বিজেপি বিধায়ক হিরণকে। যদিও ছবিটি বিকৃত বলে পরে দাবি করেন হিরণ। যদিও তা নিয়ে তাঁকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল শিবির।

আরও পড়ুন- অভিষেকের 'দরজা'য় অপেক্ষায় ১৩ বিজেপি বিধায়ক ! তৃণমূলের নয়া দাবিতে শোরগোল, চর্চা শুরু, কারা ?

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget