এক্সপ্লোর

Cooch Behar News: জন্ম কৃত্রিম প্রজননকেন্দ্রে, ঘড়িয়াল শাবকদের ছাড়া হল প্রকৃতির কোলে, মনমরা বনকর্মীরা

Wildlife Creature: প্রকৃতির কোলেই ফিরিয়ে দেওয়া হল ঘড়িয়াল শাবকদের।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: পরিবেশের অংশ হলেও, বর্তমান দিনে বেঁচে থাকার উপযুক্ত পরিবেশই নেই তাদের জন্য। এমন পরিস্থিতিতে ঘড়িয়ালের বংশবৃদ্ধিতে বিশেষ ভাবে উদ্যোগী হয় প্রশাসন, তাতেই ফল মিলল হাতেনাতে। ৩৭টি ঘড়িয়াল শাবকের জন্ম হয়। তার পর থেকে বেশ চলছিল। ভিড় জমছিল কৌতূহলী মানুষের। এবার প্রকৃতির কোলেই ফিরিয়ে দেওয়া হল ঘড়িয়াল শাবকদের। (Cooch Behar News)

কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের রসিকবিল মিনি জু-তে গত ২১ বছর ধরে ১১টি ঘড়িয়াল রয়েছে। ওই ১১টি ঘড়িয়ালের মধ্যে চার স্ত্রী ঘড়িয়াল, সাত পুরুষ ঘড়িয়াল। তাদের বংশবৃদ্ধি করতে লাগাতার চেষ্টা চালানো হচ্ছিল। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু, তাতে আরও সমস্যা দেখা দেয়। (Baby Gharials)

কারণ স্ত্রী ঘড়িয়াল ডিম পাড়লেও বৃষ্টির জলের সংস্পর্শে এসে ডিম পচে যাচ্ছিল। তাই বারং বার শাবকের জন্য চেষ্টা চালালেও, ভেস্তে যাচ্ছিল পরিকল্পনা। শেষ পর্যন্ত ভেবেচিন্তে উপায় বের করা হয়। কৃত্রিম উপায়ে, বালির শয্যা তৈরি করা হয়। সেখানেই ব্যবস্থা করা হয় ডিমগুলি সযত্নে সাজিয়ে রাখার। লাগাতার নজরদারি চলছিল সিসি ক্যামেরার মাধ্যমে। 

আরও পড়ুন: Kolkata Traffic Diversion:গার্ডরেল দিয়ে তৈরি অস্থায়ী লেন, উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ যাচ্ছেন? কোন পথ নেবেন?

কৃত্রিম ওই প্রজনন কেন্দ্রে মোট ৬৬টি ঘড়িয়ালের ডিম রাখা হয়েছিল। নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছিল ডিমগুলিকে। সম্প্রতি সেই ডিম থেকেই ৩৭টি ঘড়িয়াল শাবক জন্ম নেয়। পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই রসিকবিল মিনি জু-তেই কৃত্রিম প্রজনন গড়ে তোলা হয়, তাতেই সাফল্য মিলেছে। একসঙ্গে ৩৭টি ঘড়িয়াল শাবক জন্ম নেয়। গত দেড় বছর ধরে সেখানেই দেখভাল করা হচ্ছিল তাদের।

ওই ঘড়িয়াল শাবকদের দেখতে ভিড় জমাচ্ছিলেন সাধারণ মানুষও। কিন্তু জু কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা জানান, দেড় বছর বয়সি ওই ঘড়িয়ালদের প্রকৃতির কোলে রাখা উচিত, যাতে স্বাভাবিক ভাবে বেড়ে ওঠে তারা। সেই মতো মুর্শিদাবাদের উপগঙ্গা নদীর টিকটিক পাড়ার বিশেষ জায়গাকে শনাক্ত করা হয়। সেই মতো এদিন রসিকবিল মিনি জু থেকে মুর্শিদাবাদের উদ্দেশে ঘড়িয়ালগুলিকে নিয়ে রওনা দেয় একটি লরি।তবে জন্ম থেকে এতদিন যাঁরা ঘড়িয়ালগুলিকে বড় করেছেন, বিদায়বেলায় মন খারাপ হয়ে আসে তাঁদের।

Subhendu-কোচবিহার থেকে মুর্শিদাবাদে পাড়ি দিল ৩৭ টি ঘড়িয়াল শাবক ।  শুক্রবার কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের রসিকবিল মিনি জু থেকে ৩৭ ঘড়িয়াল শাবক পাড়ি দিল মুর্শিদাবাদের জলঙ্গির উপগঙ্গা নদীর টিকটিক পাড়ার উদ্দেশ্যে। ঘড়িয়াল শাবকদের বিদায় বেলায় মন খারাপ দেখভালের দায়িত্বে থাকা বন কর্মীদের।

কোচবিহার বন বিভাগের এডিএফও এডিএফও বিজনকুমার নাথ জানান, বিশেষজ্ঞদের নির্দেশে ওই ৩৭টি ঘড়িয়াল শাবককে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে পরবর্তী কালে যাতে তাদের শনাক্ত করা যায়, তার জন্য ঘড়িয়াল শাবকদের শরীরে বসানো হয়েছে মাইক্রোচিপ। প্রত্যেকের ওজনের রেকর্ড রাখা হয়েছে। জলঙ্গির টিকটিক পাড়ায়, প্রকৃতির কোলে তারা কেমন থাকে, তার উপর নজরদারি চলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget