এক্সপ্লোর

Coochbehar: দলের একাংশের তোপে দলেরই আরও এক নেতা, ফের প্রকাশ্যে কোন্দল

TMC: নতুন ওই অঞ্চল সভাপতির বিরুদ্ধেই পথে নামলেন দলের একাংশ। সরব খোদ অঞ্চল চেয়ারম্যান।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কয়েকদিন মাত্র হয়েছে, তৃণমূলের নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা হয়েছে। সব ঠিক থাকলে সামনের বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে নতুন ওই অঞ্চল সভাপতির বিরুদ্ধেই পথে নামলেন দলের একাংশ। অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরব হলেন খোদ অঞ্চল চেয়ারম্যান। ফের তৃণমূলের অন্দরের কোন্দল সামনে এল কোচবিহারে। রাস্তায় মিছিলও হয়েছে। হাতে হাতে তৃণমূলের পতাকা আর, মিছিল থেকে স্লোগান উঠছে দলেরই নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে।

কোথায় কোন্দল:
পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের ফের প্রকাশ্যে চলে এলে তৃণমূলের কোন্দল। এবার মাথাভাঙার প্রেমেরডাঙা অঞ্চলে। সম্প্রতি ওই অঞ্চলের সভাপতি পদে সুকমল নন্দীকে সরিয়ে সুকমল বর্মনকে করা হয়েছে অঞ্চল চেয়ারম্যান। তারপর থেকেই দুই সুকমলের শিবির কার্যত ভাগ হয়ে গিয়েছে। নতুন অঞ্চল সভাপতিকে মেনে নিতে পারছে না দলেরই একাংশ। সুকমল বর্মনকে পদ থেকে সরানোর দাবিতে, মিছিল করেন তাঁরা। শুধু তাই নয়, দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকও করে সভাপতির বিরোধী শিবির।

কী অভিযোগ:
প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ক্ষীরোদ বর্মন বলেন, 'সে তো কোনওদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্তই ছিল না। তাহলে সে নেতা হয়ে গেল! তাকে আমরা অঞ্চল সভাপতি হিসেবে মানব? এটা কি আপনারা মেনে নেবেন?' উত্তরে দর্শকদের মধ্যে থেকে না না রব উঠতে শোনা যায়। ওই এলাকারই আর এক তৃণমূল নেতা অনিল বর্মন বলেন, 'যাঁকে অঞ্চল সভাপতি করা হয়েছে, তিনি তো আগে বিজেপির হয়ে কাজ করেছে। দলের কোনও কাজই করেনি। সুকমল নন্দীর নেতৃত্বেই এখানে দল হয়েছে। এই সভাপতিকে মানি না। প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনই এখন করাচ্ছেন।'

পাল্টা দাবি:
যদিও, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলেও এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। প্রেমেরডাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি সুকমল বর্মন বলেন, 'পরিবারের কেউ বিজেপির সঙ্গে জড়িত নয়, আমি তো দীর্ঘদিন ধরেই তৃণমূল করছি। আমি মনে করি, যারা এসব বলছেন, তাঁরা তৃণমূলের কেউ নন, বিজেপির লোক। তৃণমূলের কেউ হলে এটা কেউ করতে পারে? গতকালের মিটিংয়ের বিষয়ে আমি কিছু জানি না, অঞ্চল সভাপতিকে না জানিয়ে এই মিটিং করা অবৈধ।'

বিজেপির কটাক্ষ:
কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বীরাজ বসু বলেন, 'নতুন জেলা সভাপতি এসে, তাঁদের পেটুয়া লোকদের দায়িত্ব দিচ্ছে, স্বাভাবিকভাবেই পুরনো লোকদের তোলাবাজি বন্ধ হয়েছে, নতুন ও পুরনো কমিটি কেউ কাউকে মানছে না। পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে।'

আরও পড়ুন: দলীয় সভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূল নেতার

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget