এক্সপ্লোর

Coochbehar NRC Notice: জুড়ল আরও এক নাম, ফের কোচবিহারের বাসিন্দা অসম সরকারের NRC নোটিস

NRC Notice Update: এই নিয়ে অসম সরকারের NRC-র নোটিস পাওয়ার কথা জানালেন কোচবিহারের আরও এক বাসিন্দা। এই নিয়ে এরাজ্যের ৫ জন বাসিন্দার কাছে পৌঁছল NRC-র নোটিস।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আরও এক কোচবিহারের বাসিন্দার কাছে পৌঁছল NRC নোটিস। তুফানগঞ্জের বাসিন্দা দীপঙ্কর সরকারকে NRC নোটিস পাঠাল অসম সরকার। তৃণমূলের অভিযোগ, কর্মসূত্রে অসমে ছিল, তাই NRC-র নোটিস। 

এই নিয়ে অসম সরকারের NRC-র নোটিস পাওয়ার কথা জানালেন কোচবিহারের আরও এক বাসিন্দা। এই নিয়ে এরাজ্যের ৫ জন বাসিন্দার কাছে পৌঁছল NRC-র নোটিস। তার মধ্যে ৪ জনই কোচবিহারের বাসিন্দা। প্রথমে কোচবিহারের দিনহাটার উত্তমকুমার ব্রজবাসী, এরপর আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, তারপর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসের কাছে এসে পৌঁছেছে অসম সরকারের NRC নোটিস। কোচবিহারেরই আরেক বাসিন্দা মোমিনা বিবিও তিন তিনবার পেয়েছেন এই একই নোটিস। আর এবার, সেই তালিকায় নাম জুড়ল কোচবিহারেরই আরেক বাসিন্দা দীপঙ্কর সরকারের। অসম সরকারের নোটিস হাতে পাওয়ার পর থেকে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাঁর।

তুফানগঞ্জের রামপুরের বাসিন্দা দীপঙ্কর সরকার। বছর কয়েক আগে অসমের গৌহাটিতে কাজে যান তিনি। সেখানে বাংলাদেশি সন্দেহে তাঁকে একবার আটকও করে পুলিশ। তবে নথি দেখানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর কোচবিহারে ফিরে আসেন তিনি। চলতি বছর জানুয়ারি মাসে প্রথমবার তাঁর বাড়িতে আসে অসম সরকারের NRC-র নোটিস। আর দ্বিতীয় নোটিসটি আসে মার্চ মাসে। অসম সরকারের NRC-র নোটিসপ্রাপ্ত দীপঙ্কর সরকার জানিয়েছেন, "গৌহাটিতে আমি কাজে গেছিলাম। এখন এসেছি বাড়িতে। মার্চ মাসে আমার নোটিসটা এসেছে। তার জন্য আমি আতঙ্কে আছি। আমি কাঠমিস্ত্রির কাজ করি ওখানে। দুইবার আসে। একবার জানুয়ারি মাসে এসেছিল। এই ২০২৫ সালেই। আরেকটা মার্চ মাসে এসেছে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কোচবিহার জেলার।''              

এদিকে কোচবিহারের একের পর এক বাসিন্দাকে NRC-র নোটিস পাঠানো নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "সব বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে। কাউকেই ছাড়ছে না। কারণ বাঙালি হচ্ছে প্যানিক। বাঙালিদের ভিতরে এবার প্যানিক তৈরি কর। যাতে বাঙালিরা, আমরা কেউ লোকালি বিজেপি নেতাকে আঁকড়ে ধরি যে আমাকে বাঁচাও।'' বিজেপির সহ সভাপতি উৎপল দাস বলেন, "বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে তাড়ানোর একটা চেষ্টা করছে। এই ভয়টা ওরা কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে।''

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget