এক্সপ্লোর

Coochbehar : আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানেও না, তুফানগঞ্জে বিজেপি কর্মীর পরিবারকে সামাজিক বয়কট ! কাঠগড়ায় তৃণমূল

Coochbehar : ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে থানার দ্বারস্থ হওয়ায় 'শাস্তি', এমনই দাবি করলেন বিজেপি কর্মী

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ : কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে বিজেপি কর্মীর (BJP Worker) পরিবারকে সামাজিকভাবে একঘরে করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে থানার দ্বারস্থ হওয়ায় 'শাস্তি', এমনই দাবি করলেন বিজেপি কর্মী। যদিও এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল।

গ্রামে কারও সঙ্গে মেলামেশা করা চলবে না। তাঁর আটাকলে গ্রামের কেউ আসবে না। ধোপা, নাপিতও বন্ধ। এমনকী, ঘনিষ্ঠ আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনেও না। এভাবেই একটি পরিবারকে সামাজিকভাবে একঘরে করে রাখার অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জের মান্তানি গ্রামে। এই সময়ে দাঁড়িয়েও ‘সামাজিকভাবে একঘরে’!

আরও পড়ুন ; জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা, কোচবিহারে অপসারিত পঞ্চায়েত প্রধান

মান্তানি গ্রামের বাসিন্দা দীপক দাস বিজেপি করেন। তাঁর অভিযোগ, ২০২১-এর ৬ মে, থানায় ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ জানানোর পরেই সমস্যার সূত্রপাত। অভিযোগ প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত তৃণমূল কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছিল। রাজি না হওয়ায়, গত রবিবার এলাকায় মিছিল করে বিজেপি কর্মীর পরিবারকে সামাজিকভাবে একঘরে করে রাখার ঘোষণা করা হয় বলে অভিযোগ।

অভিযোগকারী দীপক দাস বলেন, গত একবছর ধরে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ না তোলায় রবিবার ওরা বাড়ির সামনে মিছিল করে। পরিষ্কার বলে, আমাদের বয়কট করার কথা। কাকার শ্রাদ্ধও করতে দেয়নি।

এনিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। কোচবিহার বিজেপির জেলা সম্পাদক উত্পল দাস বলেন, আমাদের কর্মীকে কেস তোলার জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল। আশ্চর্যজনকভাবে আত্মীয়ের শ্রাদ্ধও করতে দেওয়া হয়নি। চুল দাড়ি কাটতে গেলে নাপিতকেও ভয় দেখানো হয়েছে।

তুফানগঞ্জের ভানুকুমারী ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি সুজিত ঘোষ বলেন, মিথ্যা অভিযোগ। এর মধ্যে রাজনীতি নেই। দুটো পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে গন্ডগোল। তবে যদি এমন হয়ে থাকে আমরা বসে মিটিয়ে দেব।

এবার সামাজিক বয়কটের অভিযোগ তুলে ফের থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি কর্মী। 

পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget