এক্সপ্লোর

Coochbehar Dinhata bypoll: করোনার মত বিজেপিও ভাইরাস, তার ভ্যাকসিন মমতা, দিনহাটায়  বললেন অভিষেক

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা না জিতলে, ভারতবর্ষ থাকবে না।  ত্রিপুরা-গোয়ার পর আমরা আরও পাঁচ-সাতটা রাজ্যে যাচ্ছি।

 

দিনহাটা (কোচবিহার): কোচবিহারের দিনহাটায় আজ দলীয় প্রার্থীর হয়ে প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। কলকাতা থেকে বিমানে বাগডোগরায় নেমে শিলিগুড়ি থেকে কপ্টারে কোচবিহার রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিনহাটার সংহতি ময়দানে তাঁর নির্বাচনী সভায় ভাষণ দেন তিনি। আজই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে দিনহাটায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। পরে বিধায়ক পদে ইস্তফা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিন তাঁর ভাষণে নিশীথ প্রামানিককে বিঁধলেন অভিষেক। তিনি বলেছেন, ‘ কোচবিহারে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একটিও পালন করেননি। দিনহাটায় মন্ত্রী হওয়ার লালসায় ইস্তফা দিয়েছেন বিজেপি প্রার্থী।’

অভিষেক বলেছেন, ‘যাঁরা সভায় এসেছেন, তাঁরা সবাই ভোট দিলেই বিজেপি ভো কাট্টা। আমরা ভোটে হেরে গেলেও, মানুষের পাশে থাকি। বিজেপি যে কেন্দ্রে জেতে, সেখানেও তাদের খুঁজে পাওয়া যায় না। দুঃখে-বিপদে আপনারা তৃণমূলকেই পাবেন। বিজেপির বড় নেতাদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভোট শুধু কোচবিহারের নয়। মনে করুন এই কেন্দ্রের প্রার্থীও মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে বিজেপিকে উত্খাত করতে হবে। ’

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা না জিতলে, ভারতবর্ষ থাকবে না।  ত্রিপুরা-গোয়ার পর আমরা আরও পাঁচ-সাতটা রাজ্যে যাচ্ছি। তিন মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে। ভারতবর্ষকে পথ দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এমনভাবে ভোট দিন, পদ্মফুল যেন সর্ষেফুল দেখে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘করোনার মতো বিজেপিও ভাইরাস। করোনার ভ্যাকসিন কোভিশিল্ড, কোভ্যাক্সিন। বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ তারিখ প্রথম ডোজ দিন, ২০২৪-এ দ্বিতীয় ডোজ দেবেন।’

 বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেছেন অভিষেক। তিনি বলেছেন,, ‘গরুর দুধে যে সোনা পেয়েছিলেন, তাঁকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কালীপুজোয় শ্যামাপোকা দেখি, ভোটের সময় শুধু শ্যামাপোকা বিজেপিকে দেখবেন।

 অভিষেক বলেন, ‘বাংলাদেশে যা হয়েছে তাতে ভোটে বিজেপির লাভ হবে, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপরও ওঁদের ভোট দেবেন?’

কংগ্রেসকে ফের এদিন দুর্বল বলে কটাক্ষ করেছেন অভিষেক। তিনি বলেছেন,   ‘কংগ্রেস বিজেপির কাছে শুধু হারছে, আর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে।’

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget