এক্সপ্লোর

TMC Leader Arrested: পুরসভার বিল্ডিং প্ল্যান নিয়ে দুর্নীতির অভিযোগ ! উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার

Coochbehar Dinhata News: পুরসভার বিল্ডিং প্ল্যান নিয়ে দুর্নীতির অভিযোগে কোচবিহারের দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা গৌরীশঙ্কর মাহেশ্বরীকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাস জালিয়াতি কাণ্ডে গ্রেফতার উদয়ন গুহ ঘনিষ্ঠ দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। রবিবার রাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উদয়ন গুহ ঘনিষ্ঠ পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার মৌমিতাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর সেই দিনই অর্থাৎ রবিবার রাতে আত্মসমর্পণ করেন দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। এরপর পুলিশ উদয়ন গুহ ঘনিষ্ঠ এই গৌরীশঙ্কর মাহেশ্বরীকে গ্রেফতার করে।  

দিনহাটা এসসিপিও প্রশান্ত দেবনাথ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। পুরসভার বিল্ডিং প্ল্যান নিয়ে দুর্নীতির অভিযোগে কোচবিহারের দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা গৌরীশঙ্কর মাহেশ্বরীকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় এর আগেই, দিনহাটা পুরসভার কর্মী ও স্থানীয় তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল পুলিশ। 

সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ, পড়ুয়াদের জন্য চালু বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা : মুখ্যমন্ত্রী 

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজি, দুর্নীতি, কাটমানি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও বেনিয়ম যে রেয়াত করা হবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। এই আবহে একাধিক জায়গায় তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগের তৃণমূল নেতাদের ধরপাকড় চলছে। বেআইনি নির্মাণও ভাঙা চলছে বুলডোজারের সাহায্যে। আর এই আবহেই এবার বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে 'কাটমানি' নেওয়ার অভিযোগ করেছেন এক ঠিকাদার। ধাপে ধাপে প্রায় ৫ লক্ষ টাকা 'কাটমানি' নেওয়ার অভিযোগ উঠেছে এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।           

'এমন কোনও কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়', বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কী বার্তা মুখ্যমন্ত্রীর 

দুর্নীতির তদন্তে কমিশন তৈরি করেছে রাজ্য়ের বিজেপি সরকার। অন্য়দিকে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সোমবারও দাসপুর থেকে দুর্গাপুর, আসানসোল থেকে কোচবিহারে দেখা গেল এই ছবি। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, মমতা ভুঁইয়ার ছেলে কুমারেশ ভুঁইয়াকেও। ধৃত নিজেও দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অন্যদিকে, মৃত কর্মচারীর ডেথ বেনিফিট পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল হুগলির শ্রীরামপুরের ২ তৃণমূল নেতা সহ তিনজনের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget