এক্সপ্লোর

Coochbehar: আগ্নেয়াস্ত্রসহ এক নাবালককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ

Coochbehar: অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্য নিয়ে তার কাছে পিস্তলটি রেখেছিল নাবালক টি তা তদন্ত করছে পুলিশ।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: আগ্নেয়াস্ত্রসহ এক নাবালককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা পেটলা এলাকা থেকে ওই নাবালককে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্য নিয়ে তার কাছে পিস্তলটি রেখেছিল নাবালকটি তা তদন্ত করছে পুলিশ।

কয়েকদিন আগেই আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হয়েছিল এক অস্ত্র কারবারিকে মালদায়। ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রাতে ওই অস্ত্র কারবারির খোঁজ পায় ইংরেজবাজার থানার পুলিশ। এর পরই স্থানীয় কাটাগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র কারবারির নাম মিনাতুল্লাহ শেখ। বয়স ৩৩ বছর। ধৃত ওই ব্যক্তির বাড়ি কালিয়াচক থানার মুচেহার পাড়া এলাকায়। এমনটাই খবর জানা গেছে পুলিশ সূত্রে।

ধৃত মিনাতুল্লাহ শেখের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৪ টি আগ্নেয়াস্ত্র। কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগড় এলাকায় দাঁড়িয়েছিল ওই কারবারি, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করে। এরপর আজ, বৃহস্পতিবার ধৃত ওই অস্ত্র কারবারিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

সিউড়ি থানার অন্তর্গত দমদমা থেকে চারটি কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ ভুয়ো সোনার কয়েন উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। এছাড়াও উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। 

জুলাই থেকে সেপ্টেম্বর, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার তিন বাসিন্দাকে সোনার কয়েন বিক্রির নামে প্রতারণার অভিযোগ।  তিনটি ঘটনাতেই অভিযুক্তরা বীরভূমের বাসিন্দা।  এবারও ভুয়ো সোনার কয়েন বিক্রির অভিযোগে বীরভূম থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা পরিমল মণ্ডলের সঙ্গে বীরভূমের কয়েকজন যুবক যোগাযোগ করে সোনার কয়েন বিক্রির প্রস্তাব দেন।  দিন কয়েক আগে ওই ব্যক্তি বীরভূমের সিউড়িতে গিয়ে কয়েক লক্ষ টাকার কয়েন কিনে আনেন।  তিনি পরে পরীক্ষা করে দেখেন, সব কয়েন নকল।

আরও পড়ুন: নকল সোনার কয়েন বিক্রির অভিযোগে গ্রেফতার ৪, উদ্ধার প্রচুর ভুয়ো কয়েন, টাকা, অস্ত্র

আরও পড়ুন: তৃণমূল নেতার ছেলের ডিমের গুদামে অস্ত্র-ভাণ্ডার উদ্ধারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বালি

 

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Kolkata Water Problem: টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget