এক্সপ্লোর

Cooch Behar Court: কোচবিহারের আদালতে গ্রেনেড! কীভাবে? কোথা থেকে এল?

Grenade in Court:পুলিশ সূত্রে খবর, গ্রেনেডটি প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে তৈরি।

শুভেনদু ভট্টাচার্য ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কোচবিহার: পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটের মধ্যে রাখা ছিল গ্রেনেড। সেই প্যাকেট রাখা হয়েছিল কোচবিহার আদালতের মালখানায়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়।

দিনতিনেক আগে জানা যায়, আদালতের মালখানায় রাখা সেই গাঁজার প্যাকেটের মধ্যে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড। তড়িঘড়ি জলপাইগুড়ির বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে আনা হয়। তারা এসে গ্রেনেড নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, গ্রেনেডটি প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে তৈরি। গাঁজার প্যাকেটে করে পাচার হচ্ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

সেনার ব্যবহারের গ্রেনেড আদালতের মালখানায় এল কী করে? গাঁজার আড়ালে কি গ্রেনেড পাচার হচ্ছিল? উঠছে প্রশ্ন। আজ গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে সেনা। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।  

পুলিশের বম্ব স্কোয়াডের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায়, হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে ডাকতে হল সেনাবাহিনীকে উদ্ধারের চারদিন পর অবশেষে, রবিবার গোটা এলাকার দখল নিয়ে আদালত চত্বরের মধ্যেই সেটি নিষ্ক্রিয় করল সেনা। 

কী জানিয়েছে পুলিশ:
পুলিশের দাবি, ৭ ফেব্রুয়ারি কোচবিহার জেলা আদালতের মালখানা পরিষ্কারের সময় হ্যান্ড গ্রেনেডটি নজরে আসে। অনুমান, এটি ১৫-২০ বছরের পুরনো, তবে সক্রিয় ছিল। একটি জায়গায় উদ্ধার হওয়া গাঁজার প্যাকেট গুলি মালখানায় ডাঁই করে রাখা ছিল। সেখানে গাঁজার প্যাকেটের মঝে রাখা ছিল হ্যান্ড গ্রেনেডটি। আদালতের কাজকর্ম চলার সময় কোনওভাবে যদি, গ্রেনেডটি ফাটত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কারণ যেখানে গ্রেনেডটি পাওয়া যায়, তার ৫০ মিটারের মধ্যেই কোর্ট বসে। প্রতিদিন সেখানে আসেন শয়ে শয়ে মানুষ!! এই অবস্থায় গ্রেনেড উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পয়েন্ট থ্রি সিক্স গ্রেড হ্যান্ড গ্রেনেডটি সেনা বাহিনীতে ব্যবহৃত হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় খবর যায়, জলপাইগুড়ির বিন্নাগুড়িতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার রেজিমেন্টে। এরপর রবিবার এসে সেটিকে নিষ্ক্রিয় করা সেনা। 

প্রশ্ন উঠছে, আদালতের মালখানায়, সেনা বাহিনীর হ্যান্ড গ্রেনেড কোথা থেকে এল? কী উদ্দেশ্যেই বা আনা হয়েছিল গ্রেনেডটি? গাঁজার আড়ালে গ্রেনেড পাচার করা হচ্ছিল? না কি, বিস্ফোরণ ঘটানোর ছক ছিল?

কোচবিহার জেলা আদালতের  তরফে লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget