এক্সপ্লোর

CoochBehar News : করোনা কাটিয়ে রঙিন ছটা, রঙের চাহিদা দেখে আবির ব্যবসায়ীদের মুখে হাসি কোচবিহারে

Holy Festival 2022 : গড়ে কোচবিহারে প্রতিবছর ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার আবিরের ব্যবসা হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : দু-বছর দোল-হোলির (Holi Festival 2022) আনন্দ ভুলিয়ে দিয়েছিল করোনা (Corona Pandemic)। প্রভাব পড়েছিল আবির ব্যবসাতেও (Colour Making Business)। অবশেষে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে, ঘুরে দাঁড়িয়েছে কোচবিহারের (CoochBehar) আবির ব্যবসা। প্রতিবছর দোল ও হোলিতে আবিরের রঙয়েই রঙিন হয়ে ওঠে কোচবিহার। বিপুল চাহিদা থাকে, প্রতিবেশী রাজ্য অসমের একাংশেও। কিন্তু, গত ২ বছরে বদলেছে ছবিটা। কার্যত বে-রঙিন হয়ে উঠেছিল জেলার আবির ব্যবসায়ীদের জীবন। কারণ কোভিডকালে সেভাবে হয়নি রঙের খেলা। তবে এবার করোনার দাপট অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফের চাহিদা বেড়েছে আবিরের। এখন সবাই চাইছেন করোনার কালো দিন পুরোপুরি সরে গিয়ে, রঙের উৎসবকে ঘিরে আবার রঙিন হয়ে উঠুক চারপাশ।

আগামী ১৮ মার্চ দোল উৎসব। হাতে মাত্র দিন দশেক সময়। তাই জোরকদমে আবির তৈরির কাজ চলছে কোচবিহারের অমরতলায়। পাশাপাশি শহরের আরও দু-তিন জায়গায় আবির তৈরি হয়। বাক্সবন্দি হতে না হতেই, তা চলে যাচ্ছে বাজারে। সুদিন ফেরার স্বস্তিতে আবির প্রস্তুতকারীরা বলছিলেন, ২ বছর খারাপ গেছে, অসম থেকে ও অর্ডার আসেনি। এবার আশার আলো। তবে প্রতিযোগিতার বাজার তৈরি হয়েছে, কারণ অনেক জায়গায় যন্ত্রের সাহায্যে বেশি উৎপাদন হয়। এদিকে, জমে উঠেছে কোচবিহারের দোলের বাজারও। পাইকারী ব্যবসায়ীদের দাবি, গড়ে কোচবিহারে প্রতিবছর ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার আবিরের ব্যবসা হয়। ভাল বিক্রি বাট্টা হওয়ায় আবির প্রস্তুতকারীদের পাশাপাশি আশার আলো দেখেছেন ব্যবসায়ীরাও। কোচবিহারের স্থাীয় বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভাল রেসপন্স পাচ্ছি, আগামী ৫-৭ দিন ব্যবসা বাড়বে, শুরু থেকেই চাহিদা আছে।

আরও পড়ুন- রঙ মেখে হুল্লোড় নয় শুধু, দোলের খাবারে থাক সাবেকিয়ানার ছোঁয়া

এদিকে, পূরাণ মতে জানা যায়, অসুরদের রাজা ছিল হিরণ্যকশিপু। সে চাইত সবাই তাকে ঈশ্বরের মতো পুজো করবে এবং মেনে চলবে। কিন্তু তার ছেলে প্রহ্লাদ তার পূজারি না হয়ে ভগবান বিষ্ণুর পূজারি ছিলেন। ছেলের এমন মনোভাব দেখে হিরণ্য়কশিপু ঠিক করে সে প্রহ্লাদকে হত্যা করবে। সেই ভাবনা অনুযায়ী সে হোলিকা নামে তার এক আত্মীয়কে কাজে লাগায় যাতে সে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যা করতে পারে। কিন্তু দেখা যায়, যখন আগুন জ্বলছে, তখন প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করতে থাকে। সবশেষে দেখা যায়, ওই আগুনে প্রহ্লাদ দিব্যি জীবিত রয়েছেন। কিন্তু হোলিকা মারা গিয়েছে। তাই এই উৎসবকে অনেক জায়গায় হোলিকাদহন নামেও ডাকা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget