এক্সপ্লোর

Mamata-Modi Campaign: উত্তরবঙ্গে প্রচারযুদ্ধ, কোচবিহারের ময়দানে সভা মোদির, মাথাভাঙায় মমতা

Narendra Modi, Mamata Banerjee Coochbehar: আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা:  ব্যাটলফিল্ড কোচবিহার (Coochebhar)। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বেলা ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এরপর বিকেল পৌনে ৪টেয় কোচবিহারের শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা করবেন মোদি। ২০২১-এর ৬ এপ্রিল, বিধানসভা ভোটের আগেও এই দুটি জায়গায় একই দিনে সভা করেছিলেন মোদি-মমতা।        

এদিকে, কোচবিহারে আসার আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর। 'আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদগ্রীব হয়ে আছি। আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ বিজেপির সমাবেশে ভাষণ দেব। আমাদের উন্নয়নের কর্মসূচিকে সমর্থন কোচবিহারের মানুষের। আমার দৃঢ় বিশ্বাস, বিজেপিতেই আস্থা রাখবে কোচবিহারবাসী, এক্স হ্যান্ডলে পোস্ট মোদির।

আরও পড়ুন, আজও তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে? লু সতর্কতা জারি কোন কোন জেলায়?

উত্তরবঙ্গের দুই জেলায় মুখ্যমন্ত্রীর আজ দুটি জনসভা রয়েছে। প্রথমে কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন জলপাইগুড়ির মালবাজারে। সেখানে দুপুর ২টো সভা শুরু হওয়ার কথা। কোচবিহারে আরও ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, আগামীকাল তুফানগঞ্জের নাগুরহাটে, ১২ এপ্রিল দিনহাটায় এবং ১৫ এপ্রিল কোচবিহার দক্ষিণ বিধানসভার সাহেবের হাটে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

অন্যদিকে, ভোট মিটলেই নেতারা সব ভুলে যান। ভোটের পর রাস্তা সারানো নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে অভিযোগ করলেন চা বাগানের শ্রমিকরা। যা করেছি, আমরাই করেছি, আর কেউ করেনি - অভিযোগ অস্বীকার করে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পাল্টা অভিযোগ করলেন কেন্দ্রীয় বঞ্চনার।                                                              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget